ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় মেডিকেল হাসপাতালের পরিচালকের অপসারণের দাবীতে স্মারকলিপি প্রদান

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে একটি বেসরকারি টেলিভিশনের সংবাদকর্মীর সাথে অসদাচরণের প্রতিবাদ ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করার দাবিতে স্বাস্থ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন ফরিদপুরের কর্মরত সাংবাদিকরা।
রোববার দুপুরে ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদারের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুল ইসলাম পিকুল, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্না বালাসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শনিবার দুপুরে একটি বেসরকারি টেলিভিশনের সংবাদকর্মী ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে সাপে কাটা রোগীর ভিডিও করতে গেলে আনসার সদস্যদের দিয়ে ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করা হয়। এ সময় ওই সংবাদকর্মীকে একটি কক্ষে প্রায় দেড় ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়।
এ বিষয়ে সিনিয়র সংবাদকর্মীরা হাসপাতালের পরিচালক মো. হুমায়ুন কবিরের সাথে মোবাইলে কথা বললে তিনি পূর্ব অনুমতি ছাড়া হাসপাতাল এলাকায় কোন ধরনের ভিডিও করা যাবে না বলে সাব জানিয়ে দিয়ে নিজেও খারাপ আচরণ করেন। এই ঘটনার পরে রাতেই ফরিদপুর প্রেসক্লাবের জরুরি সভায় ওই হাসপাতালটির স্বাস্থ্য সেবা ও সাংবাদিকদের কর্মপরিবেশ নিশ্চিত করতে  পরিচালকের অপসারণ দাবি করা হয়।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শত্রুর সাথেও আমাদের ইনসাফ করা শিখতে হবে: নাহিদ ইসলাম

error: Content is protected !!

ফরিদপুরে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় মেডিকেল হাসপাতালের পরিচালকের অপসারণের দাবীতে স্মারকলিপি প্রদান

আপডেট টাইম : ০২:৩৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :