ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে রিক্সা চালককে হত্যা করে রিকশা ছিনতাই

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরে ফরহাদ প্রামাণিক (২১) নামে এক রিকশা চালককে গলায় রশি পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে তার ব্যাটারি চালিত রিকশা নিয়ে গেছে দুর্বত্তরা।

আজ শুক্রবার (৩১ জানুয়ারি ‘২৫) দুপুর ২টার দিকে ফরিদপুর সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের হাতেম খার পাড়া এলাকার হাকি মোল্লার মালিকানাধীন একটি পুকুরের পাড়ের কালাবাগান এলাকা থেকে ওই রিকশা চালকের লাশ উদ্ধার করে ফরিদপুর কোতয়ালী থানার পুলিশ।

নিহত ফরহাদ প্রামাণিক রাজবাড়ী সদরের পাচুড়িয়া ইউনিয়নের আন্ধারমানিক গ্রামের বাসিন্দা সাত্তার প্রামাণিকের ছেলে। এক বছর আগে ফরহাদ বিয়ে করেছেন। তার স্ত্রী সন্তান সম্ভাবা।

ওই এলাকার বাসিন্দারা জানায়, একটি শিশু একটি মুঠোফোন খুঁজে পায়। ওই ফোনে ফরহাদের বাবা ফোন করে তার ছেলে সম্পর্কে জানতে পারে। পরে ফরিদপুর কোতয়ালী থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।

নিহত ফরহাদের বাবা সাত্তার প্রামাণিক বলেন, তার ছেলে ফরহাদ গত বৃহস্পতিবার বিকেলে ব্যাটারি চালিত রিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। রাত ৯ টার পর থেকে তার মুটোফোন বন্ধ পাওয়া যায়। আজ দুপুরে তার মুঠোফোনে একটি শিশুর কথা শুনে ফরহাদের অবস্থান জানতে পারি।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, ধারণা করা হচ্ছে ব্যাটারি চালিত রিকশাটি হাতিয়ে নেওয়ার জন্য ফরহাদকে গলায় রশি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তিনি আরও বলেন, মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সামরিক মহড়া থেকে সাইবার নিরাপত্তা, সহযোগিতা বাড়াবে যুক্তরাজ্য-ওমান

error: Content is protected !!

ফরিদপুরে রিক্সা চালককে হত্যা করে রিকশা ছিনতাই

আপডেট টাইম : ০৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :