ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে যুব কাবাডি অনূর্ধ্ব ১৮ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরে যুব কাবাডি অনূর্ধ্ব ১৮ (বালক বালিকা) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে বালিকা বিভাগে ফরিদপুর জেলা দল ৩৩-৩১ পয়েন্টে গোপালগঞ্জ জেলা দলকে পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। অন্যদিকে ছেলেদের ইভেন্টে গোপালগঞ্জ জেলা দল ২৭-২১ পয়েন্টে ফরিদপুর জেলা দলকে পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।

আজ বুধবার সকালে ফরিদপুর স্টেডিয়ামে উভয় ইভেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল। এছাড়া বক্তব্য রাখেন শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বিন কালাম (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), কাবাডি ফেডারেশনের সদস্য মাসুদুর রহমান চুন্নু। অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য বিবেক কুমার রায়।

সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, কাবাডি আমাদের জাতীয় খেলা এবং এই খেলাকে গ্রাম অঞ্চলে ছড়িয়ে দিতে হবে। তাহলে গ্রামের খেলোয়াড়রা এই খেলায় উৎসাহ পাবে। তারা আরো বলেন, নিয়মিত খেলাধুলা করলে শরীর ভালো থাকে, আর তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এই প্রতিযোগিতা থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় বেরিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে মেয়েদের বিভাগে সেরা ক্যাচার নির্বাচিত হন ঊষা। সেরা রেইডার নির্বাচিত হন মিম। অন্যদিকে ছেলেদের ইভেন্টে সেরা ক্যাচার নির্বাচিত হন গোপালগঞ্জের অনিক এবং রেইডার নির্বাচিত হন ফরিদপুরের নয়ন কাজী।

গুরুত্বপূর্ণ এই খেলাটিতে রেফারির দায়িত্ব পালন করেন জাতীয় রেফারি মোঃ স্বপন খান ও আবুল কালাম।

দুইদিন ব্যাপী এ প্রতিযোগিতার আয়োজনে ছিলেন জেলা পুলিশ এবং সার্বিক সহযোগিতা ছিল বাংলাদেশ কাবাডি ফেডারেশন। বিজয়ী দল পরবর্তী পর্বে ঢাকায় অংশগ্রহণের সুযোগ পেল।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার ডাগআউটে থাকছেন মাস্টারমাইন্ড স্কালোনি

error: Content is protected !!

ফরিদপুরে যুব কাবাডি অনূর্ধ্ব ১৮ প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০২:১৯ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :