ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে মাতৃদুগ্ধ বিকল্প আইন ও বিধিমালা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি

মায়ের বুকের দুধের গুরুত্ব তুলে ধরা, মাতৃদুগ্ধ বিকল্প আইন, ২০১৩ ও বিধিমালা, ২০১৭ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় ফরিদপুরে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টা ৪০ মিনিট থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে জেনারেল হাসপাতালের তৃতীয় তলার সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডেপুটি সিভিল সার্জন ডা. হাফিজুর রহমান।

কর্মশালায় উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলী, উপপরিচালক ডা. রওশন জাহান আখতার আলো, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামছুল আজম, ডা. জয়াশীষ রায়, ডা. শ্যামল কুমার রায়সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়া ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলার মেডিকেল অফিসাররা অংশ নেন।

কর্মশালায় মায়ের বুকের দুধের গুরুত্ব, মাতৃদুগ্ধ বিকল্প খাবারের ব্যবহার, মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা, বিকল্প খাদ্যপণ্যের বিজ্ঞাপন ও প্রচার নিয়ন্ত্রণ, পণ্যের মোড়ক ও লেবেল, স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব এবং আইন অমান্যের শাস্তি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, নবজাতক ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে মায়ের বুকের দুধের গুরুত্ব অপরিসীম। এ ক্ষেত্রে মাতৃদুগ্ধ বিকল্প আইন ও বিধিমালার যথাযথ বাস্তবায়ন এবং জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

কারও ড্রেসআপ ঠিক নেই, এরা চিকিৎসক, নার্স না কি দালাল: ঢামেকে অভিযানে দুদক চেয়ারম্যান

error: Content is protected !!

ফরিদপুরে মাতৃদুগ্ধ বিকল্প আইন ও বিধিমালা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট টাইম : এক ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :