ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

ফরিদপুরে ভোক্তা অধিদপ্তরের বিশেষ টাস্কফোর্সের অভিযান অব্যাহত রয়েছে। আজ মঙ্গলবার, বেলা ১১ টা থেকে দুপুর ২:৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত এ অভিযানে একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

অভিযানে ফরিদপুর সদর উপজেলার ভাঙ্গা রাস্তার মোড় ও চকবাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ৪ জন ব্যক্তি/প্রতিষ্ঠানকে ৬,৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া, ফরিদপুর জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক ফরিদপুর সদর উপজেলার হাজী শরীয়তুল্লাহ বাজারে আলু, পেঁয়াজসহ নিত্যপণ্যের দোকানে ক্রয়-বিক্রয় ভাউচার ও মূল্য তালিকা না থাকার অপরাধে ১টি প্রতিষ্ঠানকে ৩,০০০ টাকা জরিমানা করেন।

এভাবে, টাস্কফোর্সের অভিযানে সর্বমোট ৫ জন ব্যক্তি/প্রতিষ্ঠানকে ৯,৫০০ টাকা জরিমানা করা হয়। আলু খুচরা পর্যায়ে ৭০ টাকা দরে বিক্রি হলেও, অভিযানের কারণে প্রতি কেজি আলুর দাম ৬৬ টাকা নির্ধারণ করা হয়, যার ফলে কেজি প্রতি ৪ টাকা কমেছে।

অভিযানে ফরিদপুর জেলা পুলিশের বিশেষ শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে ব্যাটালিয়ন আনসারের একটি টিম এবং সংশ্লিষ্ট বাজার ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

ভোক্তা অধিদপ্তর জানায়, জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার

error: Content is protected !!

ফরিদপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট টাইম : ০৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :