ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার এনসিপির যুগ্ম সমন্বয়ক

মানিক কুমার দাসঃ

ফরিদপুরের আলিপুর এলাকায় ভয়াবহ এক সন্ত্রাসী ঘটনার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সমন্বয়ক এস এম জাহিদ হোসেন।

জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে কিছু দুর্বৃত্ত তার নিজ বাসভবনে বাউন্ডারি দেওয়াল টপকে কয়েকটি গ্রিলের তালা কেটে দ্বিতীয় তলায় প্রবেশ করে হত্যার উদ্দেশ্যে তাণ্ডব চালায়।

স্থানীয় সূত্র এবং এস এম জাহিদ হোসেনের বক্তব্য অনুযায়ী, রাত গভীর হলে একদল দুষ্কৃতিকারী তার বাসার চার-পাঁচটি গেটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। তারা ধারণা করেছিল জাহিদ হোসেন ও তার ছেলে একটি নির্দিষ্ট রুমে ঘুমিয়ে আছেন। সেখানে কাউকে না পেয়ে ওই রুমসহ অন্যান্য রুমে ব্যাপক তছনছ চালায়।

এমনকি একটি রুমের লক বাইরে থেকে খুলে তল্লাশি চালায়। দুষ্কৃতিকারীরা জাহিদ হোসেনের রুমের দরজা খোলার চেষ্টা করলেও ভেতর থেকে নিরাপদ লক লাগানো থাকায় তারা ব্যর্থ হয়। তার ছেলের রুমেও সিটকিনি লাগানো ছিল। পর্দার ফাঁক দিয়ে ভেতরে তাকিয়ে তারা জাহিদ হোসেনকে দেখেছিল বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার সময় ভোরের আজান ও আশেপাশের মসজিদের মুসল্লিদের চলাচল শুরু হলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায় বলে জানা গেছে।

ঘুম ভেঙে জাহিদ হোসেন বাইরে এসে দেখতে পান, রুমের দরজার সামনে একটি নতুন কাঁচি কাটার পড়ে আছে, সমস্ত গ্রিলের তালা ভাঙা, দরজাগুলো খোলা এবং ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় রয়েছে। ঘটনাস্থলে দুই জোড়া স্যান্ডেলও ফেলে যায় হামলাকারীরা।

তিনি দ্রুত ফরিদপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) কে ফোন দিলে দারোগা আলমগীরের নেতৃত্বে একটি পুলিশ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করে। তারা ঘটনাস্থলের চিত্র ধারণ করে আলামত সংগ্রহ করে।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এটি সাধারণ চুরির ঘটনা নয়; বরং একটি পরিকল্পিত হত্যাচেষ্টা হতে পারে।

এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি তবে তদন্ত চলছে। এনসিপির নেতাকর্মীদের মধ্যে ঘটনার পর থেকে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

দলীয় সূত্রে জানা যায়, এস এম জাহিদ হোসেন রাজনৈতিকভাবে সক্রিয় এবং সম্প্রতি বিভিন্ন কার্যক্রমে ব্যাপকভাবে অংশগ্রহণ করছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের সম্পর্ক থাকার প্রমাণ আছে

error: Content is protected !!

ফরিদপুরে ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার এনসিপির যুগ্ম সমন্বয়ক

আপডেট টাইম : ০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :