ফরিদপুরে বৃষ্টি উপেক্ষা করে বিএনপির প্রতিবাদ ও সতর্ক অবস্থান
ফরিদপুর জেলা প্রতিনিধিবৃষ্টি উপেক্ষা করে ফরিদপুর মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রতিবাদ ও সতর্ক অবস্থান কর্মসূচি পালন করেছেন মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী লকডাউন কর্মসূচির প্রতিবাদে তাঁরা নগরীর বিভিন্ন স্থানে অবস্থান নেন। এ সময় বিভিন্ন স্থানে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে নেতাকর্মীরা অগ্নিসন্ত্রাস, জ্বালাও-পোড়াও ও নাশকতামূলক কর্মকাণ্ডের অপচেষ্টার প্রতিবাদ জানান। পাশাপাশি ফরিদপুরের স্বাভাবিক জনজীবন, শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে যেকোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে সজাগ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।কর্মসূচিতে নেতৃত্ব দেন ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও ফরিদপুর পৌরসভার মেয়র প্রার্থী এ এফ এম কাইয়ুম জঙ্গী।এ সময় সংগঠনটির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফরিদপুর জেলা প্রতিনিধি
বৃষ্টি উপেক্ষা করে ফরিদপুর মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রতিবাদ ও সতর্ক অবস্থান কর্মসূচি পালন করেছেন মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী লকডাউন কর্মসূচির প্রতিবাদে তাঁরা নগরীর বিভিন্ন স্থানে অবস্থান নেন। এ সময় বিভিন্ন স্থানে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে নেতাকর্মীরা অগ্নিসন্ত্রাস, জ্বালাও-পোড়াও ও নাশকতামূলক কর্মকাণ্ডের অপচেষ্টার প্রতিবাদ জানান। পাশাপাশি ফরিদপুরের স্বাভাবিক জনজীবন, শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে যেকোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে সজাগ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
কর্মসূচিতে নেতৃত্ব দেন ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও ফরিদপুর পৌরসভার মেয়র প্রার্থী এ এফ এম কাইয়ুম জঙ্গী।
এ সময় সংগঠনটির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।