ফরিদপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।ফরিদপুর জেলা প্রশাসন সম্মেলনকক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ফরিদপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভার পূর্বে বর্ণাঢ্য রেলি ও পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় ।
আলোচনা সভায় পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এ এইচ এম এরশাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অসীম কুমার সাহা, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল, সাংবাদিক পান্না বালা, শাহাদাত হোসেন তিতু, এসএম মনিরুজ্জামান, মঞ্জু আরা স্বপ্না, নার্গিস আক্তার, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, ব্লাস্ট এর নির্বাহী পরিচালক এডভোকেট শিপ্রা গোস্বামী, নাগরিক মঞ্চের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আওলাদ হোসেন বাবর, নার্সারি মালিক সমিতির সভাপতি আক্কাস হোসেন, নারী উদ্যোক্তা সোনিয়া সুলতানা, এফ ডি এর নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম, সুরেশ চন্দ্র হালদার, পথকলি ট্রাস্টের বেলায়েত হোসেন, এসডিসির দিপালী দাস, অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন কাজ তুলে ধরে আলোকচিত্র প্রদর্শনী করেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা মিতা রানী দাস।
আরও পড়ুনঃ খোকসায় সাংবাদিক মাসুদের দাফন সম্পন্ন
সভায় বক্তারা পরিবেশ রক্ষায় একসাথে এগিয়ে আসার জন্য আহ্বান জানান। এজন্য গাছ লাগান এরপর গুরুত্ব আলোকপাত করেন।
বক্তারা বলেন আমরা নিজেরাই পরিবেশের ক্ষতি করছি আমাদের সচেতনতা এর অভাবে আমরা পরিবেশকে ধ্বংস করে দিচ্ছি। দিনদিন নগরায়নের কারণে বনাঞ্চলের সংখ্যা কমছে ফলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির ভাষণে সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অসীম কুমার সাহা জানান এবছর তার কলেজে ২০০ গাছ রোপন করা হবে এর মধ্যে এক শত এবং বাকী একশত সফেদা গাছ।
অনুষ্ঠানে বক্তারা ফরিদপুর পৌরসভার আওতাধীন যে সমস্ত পুকুর-জলাশয় রয়েছে সেগুলোতে রক্ষণাবেক্ষণ দাবি জানান বক্তারা বৃষ্টির পানি ধরে রাখার জন্য এবং হাসপাতালের বজ্র ব্যবস্থাপনার অপসারণের দাবি জানান।
এ প্রসঙ্গে মেয়র অমিতাভ বোস আজকের মধ্যে সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানের শেষ পর্বে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় আমন্ত্রিত অতিথিবৃন্দ এসময় বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদ পত্র দেন।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ 




















