ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী আটক

ফরিদপুরের ভাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে  সতেরো হাজার তিনশত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার; এসময় মাদক ব্যবসায়ী একদম্পতি আটক।

ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে নারকোটিকস এর একটি আভিযানিক দল জেলার ভাঙ্গা থানার সোনাখোলা গ্রামের মাদক ব্যবসায়ী আব্দুল মাতুব্বরের বাড়িতে অভিযান তল্লাশি পরিচালনা করে। এ সময় বাড়িতে গোপন স্থানে রাখা তিন তাক বিশিষ্ট স্টিলের ওয়ারড্রবের উপরের ড্রয়ারের মধ্যে একটি সিনথেটিকের শপিং ব্যাগের ভিতর হতে ১৭৩০০(সতেরো হাজার তিনশত)পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এসময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে,  আব্দুল মাতুব্বর (৫২),  তার স্ত্রী  হেনা বেগম (৪১) কে গ্রেফতার করা হয়।

অভিযান চলাকালীন এই মাদক সিন্ডিকেটের অন্যতম সদস্য সজীব মাতুব্বর (২৭) কৌশলে পালিয়ে যায় বলে জানায় এই কর্মকতা।

তিনি আরো বলেন, সজীব মাতুব্বর কক্সবাজার হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে। এরপর  নিজ বাড়িতে রেখে বাবা মার সহযোগিতায় ইয়াবার ব্যবসা পরিচালনা করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে  জানা যায়।

আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (ভারপ্রাপ্ত) আতাউর রহমান বাদী হয়ে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলমান রয়েছে ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প: এবার ভুয়া নিয়োগ দিয়ে টাকা হাতানোর অভিযোগ

error: Content is protected !!

ফরিদপুরে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী আটক

আপডেট টাইম : ১০:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩
সাইদা আক্তার ইমা, বিশেষ প্রতিনিধি, ফরিদপুর :