ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে বিএনপির মোটরসাইকেল র‌্যালি অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে মোটরসাইকেল র‌্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের নেতৃত্বে শহরের ময়েজ মঞ্জিল থেকে র‌্যালিটি বের হয়।

র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়, রাজবাড়ী রাস্তার মোড় ও মুন্সিবাজার হয়ে পুনরায় ময়েজ মঞ্জিলে এসে শেষ হয়।

এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিলান, বিএনপি নেতা তানভীর চৌধুরী রুবেল, মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরীজ, সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ এবং কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী নাজমুল ইসলাম রঞ্জন প্রমুখ এ সময় জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

র‌্যালিতে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে স্লোগান দেন। পরে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তাঁরা।

এ সময় দেশব্যাপী সহিংসতা ও নাশকতার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। এর পূর্বে কর্মসূচি সফল করার উদ্দেশ্যে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা এসে উপস্থিত হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

এই বেপরোয়া সন্ত্রাস কোনোভাবেই মেনে নেওয়া যায় না : প্রধানমন্ত্রী

error: Content is protected !!

ফরিদপুরে বিএনপির মোটরসাইকেল র‌্যালি অনুষ্ঠিত

আপডেট টাইম : ৭ ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :