ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে ফুলকুঁড়ি আসরের সুবর্ণ জয়ন্তী পালিত

জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুঁড়ি  আসরের ৫০ বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সকাল সাড়ে নয়টায় কবি জসিম উদ্দিন হলে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসরের প্রধান পরিচালক সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন ফুলকুড়ি আসনের উপদেষ্টা  অধ্যাপক মনিরুজ্জামান ফরিদী, উপদেষ্টা ও সাবেক সভাপতি  আবদুস সাত্তার, কেন্দ্রীয় পিএস ডি ও সিআর সম্পাদক আরফান সাদিক, ফরিদপুর শাখার সাবেক পরিচালক আল আমিন, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শহর শাখার পরিচালক আসিফ ইকবাল নিশাত, অনুষ্ঠান পরিচালনা করেন মানজুর মাসরুর  জিহান।
বক্তারা  ফুলকুড়ি  আসরের বিগত দিনের কার্যক্রম ও আগামী দিনের করণীয় নিয়ে সভায় আলোচনা করেন। তারা বলেন পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়তে হবে। ফুলকুড়ি  শিশুদের প্রাণের সংগঠন।
আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আর তাই শিশুদের সঠিকভাবে পরিচালনা করতে হবে। যাতে তারা দেশের উন্নয়নমূলক কর্মকান্ডে নিজেদের আত্মনিয়োগ করতে পারে। শুধু লেখা পড়ে নিয়ে থাকলে হবে না পাশাপাশি খেলাধুলা, সামাজিক সংস্কৃতিক কর্মকান্ডে নিজেদের ভূমিকা রাখতে হবে। শিশুরা যাতে বিপথগামী না হয় এজন্য অভিভাবকদেরও সচেতন থাকার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে  বিভিন্ন বিভাগে প্রতিযোগিতার‌ বিজয়ীদের হাতে ক্রেস্ট  তুলে দেয়া হয়।
অনুষ্ঠানের কবিতা আবৃত্তি, নাটিকা, ইসলামী সংগীত, ইত্যাদি পরিবেশন করা হয়। উল্লেখযোগ্য সংখ্যক দর্শক অনুষ্ঠানটি উপভোগ করে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ফরিদপুরে ফুলকুঁড়ি আসরের সুবর্ণ জয়ন্তী পালিত

আপডেট টাইম : ০১:৩৯ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
মানিক কুমার দাস, জেলা প্রতিনিধি, ফরিদপুর :