ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য, বণিক সমিতির নির্বাচন চলছে

  • ফরিদপুর অফিসঃ
  • আপডেট টাইম : ০১:০৫ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২
  • ৩১১ বার পঠিত

ফরিদপুরের সর্ববৃহৎ ব্যবসায়ী কেন্দ্র কানাইপুর বাজার বণিক সমিতির নির্বাচনের ভোট গ্রহন চলছে। সকাল নয় টা থেকে স্থানীয় হাইস্কুলে এই ভোট গ্রহণ শুরু হয়, চলবে বিকাল ৪টা পযন্ত।

স্থানীয় প্রশাসন গত ০৩ ফেব্রুয়ারি ওই নির্বাচন স্থগিতের নিদেশনা দেন।

সেখানে উল্লেখ করেন, ফরিদপুরে করোনা ভাইরাস উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় ‘কানাইপুর বাজার বণিক সমিতির’ নির্বাচনে ব্যাপক জনসমাগম ঘটবে, যা করোনা পরিস্থিতি আরো অবনতি হতে পারে। বিষয়টি বিবেচনা করে জনস্বাথে নির্বাচনটিকে স্থগিতের জন্য বলা হলো।

সরকারি এই আদেশের পরেও বণিক সমিতির নির্বাচন কমিশন সেটিকে তোয়াক্কা না করেই নির্বাচন পরিচালনা অব্যহত রাখে । নির্বাচন প্রসঙ্গে সভাপতি প্রার্থি শেখ আকতার বলেন, সরকারি আদেশের প্রতি শ্রদ্ধা রেখে আমিসহ কয়েকজন প্রার্থী নির্বাচন থেকে সরে দাড়িয়েছি, কিন্তু নির্বাচন কমিশন তো ঠিকই নির্বাচন পরিচালনা করছে, তাহলে আমাদের কি অপরাধ ছিলো।

এ বিষয়ে গত ৫ ফেব্রুয়ারি রাতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উদ্ধর্তন কর্মকতারা নির্বাচনে অংশ নেওয়া প্রার্থি ও নির্বাচন কমিশনকে ডেকে চলমান পরিস্থিতি বিবেচনা করে জরুরী ভিত্তিতে নির্বাচন বন্ধের আবারও আহবান জানান।

কানাইপুর বাজার বণিক সমিতির নির্বাচন পরিচালনা বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার জুলফিকার আলী মিনু মোল্রা বলেন, গত ১২ জানুয়ারি এই নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়। বাজারের ১১৭২ জন ব্যবাসয়ী এখানে ভোটার রয়েছে। এছাড়াও তিন জন সভাপতি ও তিন জন সাধারন সম্পাদক প্রার্থি নির্বাচনে প্রতিদ্বন্দীসহ মোট ৯ পদে প্রার্থীরা অংশ নিয়েছেন ।

সরকারি আদেশের বিষয়ে তিনি বলেন, প্রশাসন থেকে আমাদের নিষেধ করা হয়েছিল, কিন্তু বাস্তব অবস্থা নির্বাচন না করলে আমাদের টিকে থাকা কঠিন তাই,নিবাচন পরিচালনা করছি।

এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) দীপক কুমার রায় বলেন, মহামারি করোনা বিষয়টি বিবেচনা নিয়ে আমরা আপাতত কানাইপুর বাজার বণিক সমিতির নির্বাচন স্থগিতের আদেশ দিয়েছিলা, কিন্ত নির্বাচন কমিশন সেই আদেশ অমান্য করেছে। সরকারি আদেশ অমান্য করায় আমরা আইনগত ব্যবস্থা নিবো।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২ হাজার ৫০০ কোটি ডলার জরিমানা

error: Content is protected !!

ফরিদপুরে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য, বণিক সমিতির নির্বাচন চলছে

আপডেট টাইম : ০১:০৫ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২
ফরিদপুর অফিসঃ :