ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ফরিদপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে কর্মসূচি  পালন

ফরিদপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সকালে আওয়ামী লীগ কার্যালয়  জাতীয়  ও দলীয় পতাকা উত্তোলন হয় ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।  এরপর শহরের আলিপুরে শেখ রাসেল ক্রীড়া চক্রে এক  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন  জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক ভোলা, ফরিদপুরের পৌরসভার মেয়র অমিতাভ বোস, ফরিদপুর বণিক সমিতির সভাপতি মাসুদুল হক, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পরিচালক নজরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, আওয়ামী লীগ নেতা ও ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মাইনুদ্দিন আহমেদ মানু, কে এম সেলিম, বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেওয়াজ, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম নিলু, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট অনিমেষ রায়, সৈয়দ সোহেল রেজা বিপ্লব, আক্কাস হোসেন, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর ও শ্রমিক লীগের আহ্বায়ক গোলাম মোহাম্মদ নাছির,পৌর আওয়ামী লীগের সদস্য কাজী মোমিনুল হাসান বিভুল, মহিলা আওয়ামী লীগ সভাপতি মাহমুদা বেগম, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শওকত আলী জাহিদ, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শামীম তালুকদার, ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশীদ চৌধুরী রিয়ান সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
সভায় বক্তারা  আওয়ামীলীগ সভানেত্রী ও মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার  দৃঢ় নেতৃত্বের কথা তুলে ধরেন এবং প্রধান মন্ত্রীর নেতৃত্বে দেশ ধীরে ধীরে উন্নত দেশের কাতারে জায়গা করে নেবে বলে অঙ্গীকার ব্যাক্ত করেন। বক্তারা আরও বলেন দেশে বিএনপি জামাত জোটের সকল অপ-প্রচার ও ষড়যন্ত্র নস্যাৎ করে আগামীতে আওয়ামীলীগ আবার ও রাষ্ট্র ক্ষতায় আসীন হবে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা শেখ হাসিনার নেতৃত্বেই নির্মিত হবে।
 বক্তারা নব নির্বাচিত আওয়ামী লীগের এ কমিটির উদ্যোগে  ফরিদপুর জেলা আওয়ামী লীগ এর প্রতিটি কার্যক্রম পরিচালিত হবে এবং আগামী নির্বাচনে ফরিদপুর জেলা আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবে বলে  আশাবাদ ব্যক্ত করেন ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক  ইশতিয়াক আরিফ।
এরপর একটা বর্ণাঢ্য রেলি শহর প্রদক্ষিণ শেষে ফরিদপুর প্রেসক্লাবে এসে শেষ হয়। এ সংবাদ লেখা পর্যন্ত অনুষ্ঠানটি চলছিল। এছাড়া বাদ জোহর শেখ রাসেল ক্রীড়া কমপ্লেক্সে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে স্কুল ছুটি, নভেম্বরের শুরুতে মিলছে টানা তিন দিনের ছুটি

error: Content is protected !!

ফরিদপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ফরিদপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে কর্মসূচি  পালন

আপডেট টাইম : ০১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ :