ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযানে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, সতর্ক ১২ দোকান
ফরিদপুর জেলা প্রতিনিধি: অবৈধ বিদ্যুৎ ব্যবহার ও অপচয় রোধে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির পাঁচটি দল অভিযান চালিয়ে দুটি অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে। এ সময় রাত ৮টার পর দোকান ও মার্কেট খোলা রাখায় ১২ জন মালিককে সতর্ক করা হয়। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে সমিতির সদর দপ্তর, জোনাল ও সাব-জোনাল অফিসের আওতাধীন বিভিন্ন এলাকায় এ নাইট অপারেশন পরিচালিত হয়।অভিযানে তালমা এলাকায় মিটার বাইপাস করে এবং বোয়ালমারী এলাকায় সার্ভিস ড্রপ ছিদ্র করে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের দায়ে দুটি সংযোগ বিচ্ছিন্ন করা হয়।এ ছাড়া আবাসিক মিটারে বাণিজ্যিক ব্যবহার, অটোরিকশা চার্জিং স্টেশন, গ্যারেজ, রাস্তার বাতি ও ফুটপাতের বিদ্যুৎ সংযোগ পরীক্ষা করা হয়। অবৈধ বিদ্যুৎ ব্যবহার বন্ধ ও বিদ্যুৎ সাশ্রয়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ফরিদপুর জেলা প্রতিনিধি: অবৈধ বিদ্যুৎ ব্যবহার ও অপচয় রোধে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির পাঁচটি দল অভিযান চালিয়ে দুটি অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে। এ সময় রাত ৮টার পর দোকান ও মার্কেট খোলা রাখায় ১২ জন মালিককে সতর্ক করা হয়। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে সমিতির সদর দপ্তর, জোনাল ও সাব-জোনাল অফিসের আওতাধীন বিভিন্ন এলাকায় এ নাইট অপারেশন পরিচালিত হয়।
অভিযানে তালমা এলাকায় মিটার বাইপাস করে এবং বোয়ালমারী এলাকায় সার্ভিস ড্রপ ছিদ্র করে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের দায়ে দুটি সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এ ছাড়া আবাসিক মিটারে বাণিজ্যিক ব্যবহার, অটোরিকশা চার্জিং স্টেশন, গ্যারেজ, রাস্তার বাতি ও ফুটপাতের বিদ্যুৎ সংযোগ পরীক্ষা করা হয়। অবৈধ বিদ্যুৎ ব্যবহার বন্ধ ও বিদ্যুৎ সাশ্রয়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।