ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের জমি অধিগ্রহণের চেক বিতরণ

  • ফরিদপুর অফিসঃ
  • আপডেট টাইম : ০৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১
  • ২৯৯ বার পঠিত

ফরিদপুরে পদ্মা সেতু রেল সংযোগ (১ম ও ২য় পর্যায়) প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত জমির মালিকদের মাঝে ক্ষতিপূরণের ২ কোটি ১২ লাখ ৪০ হাজার ৭০৯ টাকার চেক বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে জেলার ভাঙ্গা উপজেলার ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে ওই প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত জমির ৮৫ জন জমি মালিকদের মাঝে এসব চেক বিতরণ করা হয়।

এছাড়া তিনজন বয়োজৈষ্ঠ্য ক্ষতিগ্রস্থ জমি মালিকদের বাড়িতে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ তাদের হাতে ক্ষতিপূরণের এই চেক তুলে দেন। যাদের মধ্যে একজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন।

এসময় সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আল-আমিন ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তা তিথি মিত্র সহ উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এসময় সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আল আমীন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য হচ্ছে ক্ষুধা ও দারিদ্র মুক্ত একটি বাংলাদেশ গড়া। সেই লক্ষ্যকে সামনে রেখেই আমরা কাজ করে যাচ্ছি। জেলা প্রশাসক অতুল সরকারের নির্দেশনায় আমরা তাই সেবা প্রদানের জন্য জনগণের দোরগোড়ায় পৌছে যাচ্ছি।

জানা গেছে, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ১ম ও ২য় পর্যায়ে সবমিলিয়ে ফরিদপুরের ভাঙ্গা, নগরকান্দা ও সালথা উপজেলার প্রায় ৩শ’ একর জমি অধিগ্রহণ করা হয়।

এর আগে এসব জমির মালিকদের ক্ষতিপুরণ বাবদ ১ম পর্যায়ে ২৭০ কোটি টাকা, ২য় পর্যায়ে ১৮৬ কোটি টাকা এবং তৃতিয় পর্যায়ে ৩শ’ জনের মাঝে ১২ কোটি ৩৪ লাখ ৫৮০ টাকার চেক বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ওই প্রকল্পের আরো ৮৫ জনের মাঝে ২ কোটি ১২ লাখ ৪০ হাজার ৭০৯ টাকার এই ক্ষতিপুরণ প্রদান করা হলো।

জমি অধিগ্রহণের এসব চেক বিতরণে অযথা দুর্ভোগ লাঘবের উদ্দেশে এখন থেকে প্রতিমাসে নিয়মিতভাবে সংশ্লিষ্ট উপজেলা হতে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ফরিদপুরে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের জমি অধিগ্রহণের চেক বিতরণ

আপডেট টাইম : ০৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১
ফরিদপুর অফিসঃ :