ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফরিদপুরে দুই দিনব্যাপী তথ্য মেলা শুরু হচ্ছে বুধবার

মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি

‘জানবো জানাবো, দুর্নীতি রুখবো’—এ আহ্বানকে সামনে রেখে আগামীকাল বুধবার থেকে ফরিদপুরের অম্বিকা ময়দানে শুরু হচ্ছে দুই দিনব্যাপী তথ্য মেলা।

এ মেলার আয়োজন করেছে ফরিদপুর জেলা প্রশাসন, সচেতন নাগরিক কমিটি (সনাক) এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। আগামীকাল বুধবার এবং পরশু বৃহস্পতিবার, প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এই মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

মেলায় সরকারি ও বেসরকারি মোট ২৮টি প্রতিষ্ঠান তাদের স্টল মাধ্যমে নিজেদের কার্যক্রম জনগণের সামনে তুলে ধরবে। দর্শনার্থীরা তথ্য প্রাপ্তির ফরম পূরণ করতে পারবেন এবং তথ্য প্রাপ্তিতে সহায়তা পাবেন।

বুধবার বিকেল ৩টায় মেলার উদ্বোধন করবেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল ও সিভিল সার্জন সাজেদা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়াছিন কবীর।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন সনাক সদস্য আলতাফ হোসেন এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন ফরিদপুর সনাক সভাপতি শিপ্রা রায়।

বৃহস্পতিবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকারের উপ-পরিচালক ও ফরিদপুর পৌরসভার প্রশাসক চৌধুরী রওশন ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহাদুজ্জামান এবং জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী ফারুক ইসলাম।

আরও পড়ুনঃ তানোরে কৃষকের পকেট কাটছে বিএমডিএ!

ফরিদপুর সনাক সভাপতি শিপ্রা রায় বলেন, “এ তথ্য মেলার উপলক্ষে তিনটি সরকারি প্রতিষ্ঠান—ভূমি, পাসপোর্ট ও সিভিল সার্জন কার্যালয়ের বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হবে। এছাড়া, মেলায় কুইজ প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করা হবে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় দুই শিশুকে সড়কের পাশে রেখে যাওয়ার অভিযোগ

error: Content is protected !!

ফরিদপুরে দুই দিনব্যাপী তথ্য মেলা শুরু হচ্ছে বুধবার

আপডেট টাইম : ০৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :