ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান
ফরিদপুর প্রতিনিধিডেঙ্গু ও মশাবাহিত রোগের বিস্তার রোধে ফরিদপুর পৌরসভার উদ্যোগে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টায় পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ফরিদপুর শহর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।পৌরসভার নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে মশক নিধনের পাশাপাশি আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়া হয়। এ সময় ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি, আঙিনা ও আশপাশে পানি জমতে না দেওয়ার জন্য নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। ফুলের টব, পরিত্যক্ত টায়ার ও পানির পাত্রে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কারের পরামর্শ দেওয়া হয়।ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার কার্যক্রমের পাশাপাশি নাগরিকদের সম্মিলিত সচেতনতা ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
ফরিদপুর প্রতিনিধি
ডেঙ্গু ও মশাবাহিত রোগের বিস্তার রোধে ফরিদপুর পৌরসভার উদ্যোগে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টায় পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ফরিদপুর শহর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
পৌরসভার নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে মশক নিধনের পাশাপাশি আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়া হয়। এ সময় ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি, আঙিনা ও আশপাশে পানি জমতে না দেওয়ার জন্য নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। ফুলের টব, পরিত্যক্ত টায়ার ও পানির পাত্রে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কারের পরামর্শ দেওয়া হয়।
ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার কার্যক্রমের পাশাপাশি নাগরিকদের সম্মিলিত সচেতনতা ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।