ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে ট্রেন স্টপেজের দাবীতে ট্রেন আটক ও মানব বন্ধন অনুষ্ঠিত

ফরিদপুরে ট্রেন স্টপেজের দাবীতে ট্রেন আটক ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। চন্দনা কমিউটার ট্রেনের (রাজবাড়ী-ভাঙ্গা- রাজবাড়ী) ফরিদপুর রেলস্টেশনে  স্টপেজের দাবীতে ফরিদপুরের সর্বস্তরের জনগণের ব্যানারে আজ রবিবার সকাল ৫ঃ৩৭ থেকে ৫:৪৯ মিনিট পর্যন্ত উক্ত কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ফরিদপুর জেলা শাখার সভাপতি আবরার নাদিম ইতু’র সভাপতিত্বে শহরের রেলস্টেশন ট্রেন লাইনে  ট্রেন আটক পূর্বক এ মানব বন্ধন কর্মসূচী  পালিত হয়।
উক্ত মানববন্ধন কর্মসূচীতে উপস্থিত ছিলেন, ফরিদপুর সিটি পেইজের সদস্য আশিষ কুমার কুন্ডু, সেলিম মিয়া, আলী মকিম, ঘুরিফিরি ফরিদপুরের সদস্য  ইকবাল হোসেন, সোহান আলী, আরিফ শেখ সহ ফরিদপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ফরিদপুর একটি  প্রাচীন জেলা শহর এবং অসংখ্য যাত্রী ফরিদপুর থেকে ভাঙ্গার উদ্দেশ্যে প্রতিনিয়ত যাত্রা করে। স্বল্প খরচ এবং অল্প সময়ে তারা এই ট্রেনে যাতায়াত করতে পারে। কিন্তু স্টপেজ ‌না থাকায় যাতায়াত থেকে বঞ্চিত হবে ‌ এই অঞ্চলের বাসিন্দারা। আগামীকাল থেকে এই ট্রেনে যাতে ‌ ফরিদপুর বাসী সুবিধা পেতে পারে সেজন্য কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান।
উল্লেখ্য, গত শনিবার  দুপুরে মাদারীপুর জেলার  শিবচর রেলওয়ে স্টেশনে রাজবাড়ী-ভাঙ্গা- রাজবাড়ী (চন্দনা কমিউটার) ও ভাঙ্গা-ঢাকা-ভাঙ্গা (ভাঙ্গা কমিউটার) ট্রেন দুটির উদ্বোধন করেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ফরিদপুরে ট্রেন স্টপেজের দাবীতে ট্রেন আটক ও মানব বন্ধন অনুষ্ঠিত

আপডেট টাইম : ১১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :