ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে গ্রাচুইটিসহ বকেয়া পাওনার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীরা

গ্রাচুইটিসহ সকল বকেয়া পাওনার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ফরিদপুর সুগার মিলস লি: এর অবসরপ্রাপ্ত শ্রমিক ও কর্মচারীবৃন্দ।
ফরিদপুর সুগার মিলস লি: এর অবসরপ্রাপ্ত শ্রমিক -কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ সমিতির আয়োজনে আজ‌ বুধবার সকালে জেলার মধুখালী রেলগেট এলাকায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে তারা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেণ।
মানববন্ধন থেকে বক্তারা  বলেন ওই চিনিকলের ২০১৪ সাল থেকে অবসরে যাওয়া তিনশ ২৬জন শ্রমিক কর্মচারীর পাওনা ২৮ কোটি ৯০ লাখ টাকা ঈদের আগেই পরিশোধের দাবী জানান। দীর্ঘ ১০ বছরেরও অবসরে যাওয়া শ্রমিক-কর্মচারীরা গ্রাচুইটি, সরকার ঘোষিত মঞ্জুরী কমিশনের বকেয়া, এরিয়া বিল ও প্রভিডেন্ট ফান্ডের টাকা পরিশোধ না করায় হতাশা ব্যক্ত করে বলেন, জীবনের মূল্যবান সময় ব্যয় করে দেশের উন্নয়নে কাজ করেও শেষ বয়সে এসে এমন ভোগান্তি কাম্য নয়।
তারা জানান, টাকার অভাবে অনেক শ্রমিক চিকিৎসা নিতে পারছেননা, কেউবা না খেয়ে মানবেতর জীবন যাপন করছেন। এরই মধ্যে অনেক অবসরপ্রাপ্ত শ্রমিক মারা দেছেন বলেও দাবী করেন তারা। অবিলম্বে ন্যায্য পাওয়া পরিশোধ না করা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানান তারা।
মানববন্ধনে কল্যান সমিতির সভাপতি আলী আকবর শেখ ও সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামসহ অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীরা বক্তব্য রাখেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ছাড়া গত্যন্তর নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

error: Content is protected !!

ফরিদপুরে গ্রাচুইটিসহ বকেয়া পাওনার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীরা

আপডেট টাইম : ১২:৪৯ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :