ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা বিপুল ঘোষের বাড়িতে চুরি

ফরিদপুরের সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের চণ্ডিপুর এলাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বিপুল ঘোষের গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকার একটি হত্যা মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বিপুল ঘোষের চার ভাতিজার নামে মামলা দায়ের করা হয়। মামলায় পাট ব্যবসায়ী দিপু ঘোষ বর্তমানে জেলহাজতে রয়েছেন, তবে বাকি তিনজন পলাতক।

এই সুযোগে চোরেরা বাড়ির তিনটি জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে নগদ টাকা-পয়সা, সোনা, ব্যবহৃত কাপড়-চোপড়সহ অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়।

এ সময় বাড়িতে তার বড় ভাতিজা দীপু ঘোষের স্ত্রী করুণা ঘোষ ছেলেমেয়ে নিয়ে অন্য একটি ঘরে ছিলেন। সকালে ঘর খুলতে গিয়ে তিনি দেখতে পান, ওই ঘরগুলো থেকে কিছুই নেই।

এ বিষয়ে করুণা ঘোষ জানান, “আমার স্বামী ও তিন দেবরের নামে এলাকার একটি গ্রুপ জমিজমা বিরোধের কারণে ঢাকার একটি হত্যা মামলায় নাম জড়িয়ে দিয়েছে। আমার স্বামী ও তার তিন ভাই রাজনীতির সাথে জড়িত না থাকলেও ওই মামলায় তাদের নাম দেওয়া হয়েছে। এরপর থেকেই বাড়ির সকলে পলাতক।”

তিনি আরও জানান, “বেশ কিছুদিন ধরে আমাদের বাড়িতে লুটপাটের চেষ্টা করা হচ্ছিল। এরই মধ্যে গতরাতে চোরেরা তিনটি জানালার গ্রিল কেটে ঘরের সমস্ত নগদ অর্থ, সোনা এবং অন্যান্য জিনিসপত্র নিয়ে যায়। সবচাইতে আশ্চর্যের বিষয় হলো, চোরেরা পুরানো জামা কাপড়ও নিয়ে গেছে। এটি একটি অস্বাভাবিক ঘটনা।” এ ঘটনায় তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ফরিদপুরে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা বিপুল ঘোষের বাড়িতে চুরি

আপডেট টাইম : ০২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :