ঢাকা , সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে দেশব্যাপী বৃত্তি পরীক্ষার অংশ হিসেবে ফরিদপুরে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) ফরিদপুর সদর উপজেলার সিরাতুল মুস্তাকীম ইসলামিক একাডেমি কেন্দ্রে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৭৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

পরীক্ষায় আত্ম-তাকওয়া মডেল মাদ্রাসার ৫০ জন এবং সিরাতুল মুস্তাকীম ইসলামিক একাডেমির ১২৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। কেজি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেয়।

শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পরীক্ষাকেন্দ্রে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা সম্পন্ন করতে দায়িত্ব পালন করেন শিক্ষক ও পরিদর্শকরা।

পরীক্ষা চলাকালে বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল। এ সময় একাডেমির প্রিন্সিপাল বিপ্লব হোসাইন কামাল, ব্যবসায়ী ও অভিভাবক জিন্না চৌধুরীসহ শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

২০১৭ সালে প্রতিষ্ঠিত সিরাতুল মুস্তাকীম ইসলামিক একাডেমিতে বর্তমানে ৫০০ শিক্ষার্থী ও ৩৮ জন শিক্ষক রয়েছেন। প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদান ও নৈতিক মূল্যবোধ বিকাশে কাজ করে যাচ্ছে।

প্রতিষ্ঠানের প্রিন্সিপাল বিপ্লব হোসাইন কামাল জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি এবং মেধাবীদের উৎসাহিত করতেই এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতার জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

‘ম্যানেজ’ করে চলছে তিন শতাধিক অবৈধ ইটভাটা

error: Content is protected !!

ফরিদপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৬:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সময়ের প্রত্যাশা ডেস্ক : :