ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে কলেজ ছাত্র আলিফ কে হত্যার দায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড ‌‌দিয়েছে আদালত

মানিক কুমার দাসঃ

ফরিদপুরে কাজী মুনসেরাতুল রহমান আলিফ (১৮) নামে এক কলেজ ছাত্রকে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন।

নিহত কাজী মুনসেরাতুল রহমান আলিফ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার হাসামনদিয়া এলাকার কাজী জিল্লুর রহমানের ছেলে ও সরকারি ইয়াছিন কলেজের শিক্ষার্থী ছিলেন। দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- ফরিদপুর শহরের কুঠিবাড়ী কমলাপুর এলাকার আলমগীর হোসেনের ছেলে সিফাত হোসেন আবির (২৬)।

রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির ছিলেন। পরে তাকে পুলিশ পাহারায় ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩১ অক্টোবর কলেজছাত্র কাজী মুনসেরাতুল রহমান আলিফকে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজে কুপিয়ে ও মারপিট করে হত্যা করা হয়। পরে এ ঘটনায় আলিফের বাবা কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. রকিবুল ইসলাম বিশ্বাস বলেন, এ রায়ে প্রমাণ হয়েছে অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে। এ রায়ে আমরা সন্তুষ্ট।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ফরিদপুরে কলেজ ছাত্র আলিফ কে হত্যার দায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড ‌‌দিয়েছে আদালত

আপডেট টাইম : ০৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :