ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ২১০ বোতল মাদক সিরাপ উদ্ধার, আটক ২

ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০ এর পৃথক মাদকবিরোধী অভিযানে প্রায় সাড়ে ছয় লাখ টাকা মূল্যের ২১০ বোতল উইনসেরেক্স ও স্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) ফরিদপুরের ভাঙ্গা ও কোতোয়ালি থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করে এসআরবি-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের আভিযানিক দল।

এসআরবি সূত্রে জানা যায়, ভাঙ্গা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা-বরিশাল মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় দুই লাখ ৬৪ হাজার টাকা মূল্যের ৮৮ বোতল উইনসেরেক্স সিরাপসহ বাসচালক আবু বক্কার সিদ্দিককে (৩৬) আটক করা হয়।

অন্যদিকে, ফরিদপুর রেলস্টেশনসংলগ্ন হাবেলী গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে দুই লাখ ১৬ হাজার টাকা মূল্যের ৭২ বোতল উইনসেরেক্স সিরাপসহ ইসমাইল হোসেন বাদলকে (৫৫) নামের আরেক ব্যক্তিকে আটক করা হয়।

এ ছাড়া কোতোয়ালি থানার পশ্চিম গঙ্গাবর্দী এলাকায় মুরলদহ স্কুল থেকে গঙ্গাবর্দী বেলি রোডে যাওয়ার পাকা সড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় আরও ৫০ বোতল উইনসেরেক্স ও স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য এক লাখ ৫০ হাজার টাকা।

এসআরবি জানায়, আটক দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। উদ্ধার করা মাদকসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-১০ জানিয়েছে, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ২১০ বোতল মাদক সিরাপ উদ্ধার, আটক ২

আপডেট টাইম : ০৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সময়ের প্রত্যাশা ডেস্ক : :