সিলেট-সুনামগঞ্জ সহ পার্শ্ববর্তী এলাকায় বন্যা কবলিত অসহায় মানুষের সাহায্যার্থে এগিয়ে আসছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ফরিদপুর জেলা শাখা।
এদিন বিকেলে শহরের কাঠপট্টি থেকে একটা পিকআপে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য সাহায্যের জন্য প্রচারণা চালায় তারা এবং আর্থিক সাহায্য সংগ্রহ করেন। এ সময় অনেক ব্যক্তিকেই তাদের আর্থিক সাহায্য সহযোগিতা করতে দেখা যায়।
ইসলামী শাসনতন্ত্র বাংলাদেশ ও তার সহযোগী সংগঠনের উদ্যোগে এবং ইসলামী শাসনতন্ত্র বাংলাদেশের মুহাতরম আমির চরমোনাই পীর সাহেবের আহবানে এ কর্মসূচি পরিচালনা করে তারা।
এতে উপস্থিত ছিলেন ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন ফরিদপুর জেলা শাখার নেতা মুফতি মোস্তফা কামাল, মাওলানা শামসুল হক সাহেব, হাফেজ মিজানুর রহমান, মাওলানা ইয়াকুব আলী ও খন্দকার ওয়াহিদুজ্জামান প্রমূখ।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ 






















