ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি

“এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” স্লোগানে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ফরিদপুরে আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টে জেলা পর্যায়ের খেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকালে সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুর বাইতুল আমান (অনার্স শাখা) মাঠে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক সমাপনী ও পুরস্কার বিতরণী করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. ইয়াছিন কবীর।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার আল-আমীন খন্দকার। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আসাদুজ্জামান শাকিল, সহকারী পুলিশ সুপার, নগরকান্দা সার্কেল, ফরিদপুর। এছাড়া আরো উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল মামুন, অধ্যক্ষ, ফরিদপুর মুসলিম মিশন কলেজ; আব্দুর রাজ্জাক, প্রভাষক, সরকারি নগরকান্দা কলেজ ফরিদপুর। এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও ফরিদপুর জেলা পর্যায়ের ক্রীড়াঙ্গনের ব্যক্তিবর্গ।

ফাইনাল ম্যাচে সরকারি নগরকান্দা মহাবিদ্যালয় বনাম ফরিদপুর মুসলিম মিশন কলেজ মুখোমুখি হয়। খেলায় সরকারি নগরকান্দা মহাবিদ্যালয় ৪-১ গোলে মুসলিম মিশন কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন। চ্যাম্পিয়ন দলের জন্য প্রাইজ মানি ৩০ হাজার টাকা এবং রানারআপ দলের জন্য ২০ হাজার টাকা। বিপুলসংখ্যক দর্শক এই খেলাটি উপভোগ করেন।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে জেলা পর্যায়ের এ ফুটবল প্রতিযোগিতায় ফরিদপুর জেলার মোট তেরোটি কলেজ অংশগ্রহণ করেছে। পরবর্তীতে চ্যাম্পিয়ন ও রানারআপ দুটো দলই বিভাগীয় পর্যায়ে ঢাকায় অংশগ্রহণ করবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পূর্ববিরোধে আগাছানাশক ছিটিয়ে ৭ কৃষকের ধান নষ্টের অভিযোগ

error: Content is protected !!

ফরিদপুরে আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :