ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে অটোরিকশা চালক হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

ফরিদপুরে অটোরিকশা চালক হৃদয় হোসেন বাবুল হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

আজ রবিবার বেলা দেড়টার দিকে ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এই রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন শাহিদ শেখ (৩৮) ও নজরুল সিকদার (৩৩)। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হলো রাব্বি খান (২৩)। এছাড়া প্রত্যেক আসামিকে বিশ হাজার টাকা করে অর্থদণ্ড আদায় করার নির্দেশ দেওয়া হয়।

২০২১ সালের ২১ মার্চ, হৃদয় হোসেন বাবুল (২৭) একটি ব্যাটারি চালিত অটো রিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। স্থানীয় সূত্রে জানা যায়, চার যুবক বাবুলের রিকশাটি রিজার্ভ ভাড়া করে। অনেক রাত হলেও বাবুল বাড়ি ফিরে না আসায় তার পরিবার উদ্বিগ্ন হয়। নিখোঁজের দুই দিন পর ফরিদপুর সদর উপজেলার হঠাৎ বাজার কাজীরটেক এলাকায় বেড়িবাধের পাশ থেকে আগুনে পোড়া বাবুলের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতের মামা দেলোয়ার হোসেন ফরিদপুর কোতয়ালি থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত চারজনকে সনাক্ত করে। ২০২১ সালের ৮ই ডিসেম্বর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন আদালতে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

ফরিদপুর অতিরিক্ত জেলা দায়রা জজের রাষ্ট্রপক্ষের কৌশলী মোঃ নওয়াব আলী মৃধা জানান, ব্যাটারি চালিত অটো রিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালককে হত্যা করে লাশ পুড়িয়ে দেয়ার ঘটনার প্রমাণের ভিত্তিতে আদালত আজ এই রায় প্রদান করে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নিলামের ফাঁকে জেনে নিন ডি–থ্রি কী এবং কেন

error: Content is protected !!

ফরিদপুরে অটোরিকশা চালক হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

আপডেট টাইম : ০৫:১০ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :