ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফ‌রিদপু‌রের রা‌জেন্দ্র ক‌লে‌জে প্রতিষ্ঠাতা অ‌ম্বিকাচরণ মজুমদা‌রের ম‌্যুর‌াল স্থাপনের দা‌বি‌তে স্মারক‌লি‌পি প্রদান

ফ‌রিদপুর রা‌জেন্দ্র ক‌লেজের প্রতিষ্ঠাতা অ‌ম্বিকাচরণ মুজমদা‌রের ম‌্যুরাল  স্থাপ‌নের দা‌বি‌তে সা‌বেক শিক্ষার্থী‌দের পক্ষ ক‌লেজ অধ‌্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহার কা‌ছে স্মারক‌লি‌পি প্রদান করা হ‌য়ে‌ছে।
আজ র‌বিবার বেলা সা‌ড়ে ১১ টার দি‌কে সা‌বেক শিক্ষার্থী‌দের  এক‌টি প্রতি‌নি‌ধি দল অধ‌্যক্ষের হা‌তে স্মারক‌লিপি তু‌লে দেন। স্মারক‌লি‌পি‌তে ক‌লে‌জের মূল ভবন এলাক‌ায় ( শহর ক‌্যাম্পাস)  দৃশ‌্যমান স্থা‌নে অ‌ম্বিকাচরণ মজুমদা‌রের এক‌টি ম‌্যুরাল নির্মা‌ণের দা‌বি জানা‌নো হয়।
এ সময় অন‌্যদের ম‌ধ্যে ফ‌রিদপুর প্রেসক্লা‌বের সা‌বেক সাধারণ সম্পাদক ও সি‌ভিল সোসাই‌টি ফোরাম, ফ‌রিদপু‌রের সাধারণ সম্পাদক নির্ম‌লেন্দু চক্রবর্তী শঙ্কর, রাজনীতিক র‌ফিকুজ্জামান লা‌য়েক, জেলা আইনজীবী স‌মি‌তির সা‌বেক সাধারণ‌ সম্পাদক মা‌নিক কুমার মজুমদার, চাঁ‌দের হাট, ফ‌রিদপু‌রের সভাপ‌তি শাহাদাত হো‌সেন তিতু, সংস্কৃ‌তিকর্মী আনন্দ  কুমার সাহা, দেবাশীষ সরকার, শিক্ষক আ‌নোয়ার হো‌সের, তা‌নিয়া আক্তার, ঝুমুর সাহাসহ সাংবা‌দিক, সংস্কৃ‌তি কর্মী, ব‌্যবসায়ী, শিক্ষকসহ সা‌বেক শিক্ষার্থীরা উপ‌স্থিত ছি‌লেন।
স্মারক‌লি‌পি গ্রহণ ক‌রে অধ‌্যক্ষ অসীম কুমার সাহা অ‌বিল‌ম্বে ক‌লেজ প্রতিষ্ঠাতা মণীষী অ‌ম্বিকাচরণ মজুমদা‌রের ম‌্যুরাল স্থাপ‌নের আশ্বাস দেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

গার্মেন্টস শিল্পে এক সপ্তাহের মধ্যে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী

error: Content is protected !!

ফ‌রিদপু‌রের রা‌জেন্দ্র ক‌লে‌জে প্রতিষ্ঠাতা অ‌ম্বিকাচরণ মজুমদা‌রের ম‌্যুর‌াল স্থাপনের দা‌বি‌তে স্মারক‌লি‌পি প্রদান

আপডেট টাইম : ০৪:৪১ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :