ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরের মধুখালী উপজেলায় চালকের গলা কেটে হত্যা করে ভ্যান নিয়ে গেছে দুর্বৃত্তরা

ফরিদপুরের মধুখালী উপজেলায়   অটোচালক  গলা কেটে হত্যা করে ব্যাটারি চালিত    ভ্যানটি নিয়ে গেছে দুর্বিত্তরা। এ ঘটনাটি ঘটেছে মধুখালী উপজেলায় রায়পুর ইউনিয়নের বকশীপুর এলাকায়। আজ বৃহস্পতিবার  সকাল ১০টার দিকে নিহত ভ্যান চালক নয়নের মরদেহ রায়পুর ইউনিয়নের বকশীপুর রাস্তার পাশ থেকে উদ্ধার করে পুলিশ।
নিহত ভ্যানচালক নয়ন শেখ (২৫) উপজেলার রায়পুর ইউনিয়নের বড় গোপালদী গ্রামের লুৎফর শেখের ছেলে। নয়ন অবিবাহিত ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নয়ন শেখ বুধবার বিকেলে বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হন। এরপর সারারাতে তিনি আর  বাড়িতে ফিরে আসেননি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়রা  এলাকার বকশীপুর রাস্তার পাশ তার মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে মধুখালী থানার পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
রায়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাকির হোসেন বলেন, ছেলেটি আমার পরিচিত। খুব মিশুক প্রকৃতির  ছিল। বুধবার বিকেলে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। বৃহস্পতিবার সকালে বকশীপুর প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকায় রাস্তার পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে লোকজন খবর দেয়। পরে পুলিশকে জানানো হয়।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত ওই ভ্যান চালককে গলা কেটে হত্যা করা হয়েছে। এছাড়া তাঁর শরীরের বিভিন্ন জায়গায় ধারাল অস্ত্রের জখম রয়েছে। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুধবার দিবাগত রাতের কোনো এক  সময়  দুর্বৃত্তরা  তাকে হত্যার পর রিক্সা ভ্যানটি  নিয়ে যায়।
এ ব্যাপারে ওসি বলেন, মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সংখ্যালঘু ভোটে চোখ বিএনপি-জামায়াতের, কঠোর নিরাপত্তায় উপনির্বাচন

error: Content is protected !!

ফরিদপুরের মধুখালী উপজেলায় চালকের গলা কেটে হত্যা করে ভ্যান নিয়ে গেছে দুর্বৃত্তরা

আপডেট টাইম : ১২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :