ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় এক সড়ক দুর্ঘটনায় একাধিক ব্যক্তি আহত হবার খবর পাওয়া গেছে।
জানা গেছে গতকাল রাতে রায়পুর ইউনিয়নের ঢাকা-মাগুরা মহাসড়কের দিঘলিয়া বাসস্ট্যান্ড নামক স্থানে ঢাকা থেকে মাগুরা গামী গোল্ডেন লাইন (রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্রো ব ১৫৯২৯৫) পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার স্পিড বেকারের সাথে ধাক্কা লেগে পাশে থাকা বটগাছে লাগিয়ে দেয়।
দুর্ঘটনায় বাসে থাকা ১০/১২ জন যাত্রী সামান্য আহত হয়। নিহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। দুর্ঘটনার সংবাদ পেয়ে করিমপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাসটি হেফাজতে নেয়। রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
সাগর চক্রবর্ত্তী, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি 


















