ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরের ভাঙ্গা ও সদরপুর উপজেলা পরিষদের নির্বাচন বুধবার

ফরিদপুরের ভাঙ্গা ও সদরপুরের ‌ উপজেলা পরিষদ নির্বাচন আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে কেন্দ্র করে ‌ ইতোমধ্যে সকল প্রস্তুতি ‌নেয়া হয়েছে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ফরিদপুরের ভাঙ্গা ও সদরপুর উপজেলা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার।
ইতোমধ্যে উপজেলার কেন্দ্রে গুলোতে নির্বাচনী সরঞ্জাম হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার নির্বাচন কার্যালয় হতে এই সরঞ্জাম বিতরণ করা হয়।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ভাঙ্গা ও সদরপুর উপজেলা দুটিতে মোট ৭ জন চেয়ারম্যান প্রার্থী ও ভাইস চেয়ারম্যান পদে ১০ জন ও সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান ১০ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। যেখানে ভাঙ্গা ৯৯টি ও সদরপুর উপজেলায় ৬৮টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। উপজেলায় মোট ভোটার ৪ লাখ ৩ হাজার ৫ শত ৬৬ জন।
ভাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার হাসেন উদ্দিন বলেন, বুধবার ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে যাবতীয় সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে। সকালে কেন্দ্রে ব্যালট পাঠানো হবে। উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যদের পাশাপাশি বিজিবি সদস্যরা মোতায়েন রয়েছে।
তিনি বলেন, প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’, এর অর্থ কী

error: Content is protected !!

ফরিদপুরের ভাঙ্গা ও সদরপুর উপজেলা পরিষদের নির্বাচন বুধবার

আপডেট টাইম : ০৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :