ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরের বোয়ালমারীতে ভাতিজার হামলায় চাচির মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে ভাতিজার হাতে হাতুড়ির আঘাতে চিকিৎসাধীন অবস্থায় চাচি আনোয়ারা বেগম আল্লাদী (৫৫) মারা গেছেন। রোববার (২৭ অক্টোবর) রাতে এই ঘটনার সঙ্গে জড়িত আসামী মহিদুল ব্যাপারীকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত আনোয়ারা বেগম আল্লাদী উপজেলার দাদপুর ইউনিয়নের কোন্দারদিয়া গ্রামের মৃত নইমুদ্দিন ব্যাপারীর স্ত্রী। আসামী মহিদুল ইসলাম ব্যাপারী একই গ্রামের রোকন ব্যাপারীর ছেলে। এ ঘটনায় থানায় মামলা নং ২২ এ অভিযোগ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় নিহত আল্লাদী ছাগল উঠাতে গেলে দেবরের ছেলে মহিদুল হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, পরে ফরিদপুরে রেফার করা হয়। মাথার খুলির হাড় ভেঙে যাওয়ার কারণে তাকে ঢাকায় শ্যামলী হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু রোববার সকালে তিনি মারা যান।

নিহতের বড় ছেলে নান্নু ব্যাপারী (৩০) বলেন, “মহিদুল আমার মাকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখে। কেন সে এই কাজ করেছে, তা আমরা জানি না।”

মহিদুলের মা মর্জিনা বেগম জানান, “আমার ছেলে মানসিক প্রতিবন্ধী। সে আগেও এমন ঘটনা ঘটিয়েছে।”

বোয়ালমারী থানার ওসি মো. গোলাম রসূল বলেন, “মহিদুল মানসিক প্রতিবন্ধী। সে রেগে গিয়ে মারধর করে, এ সময় তার চাচি ঠেকাতে আসলে আঘাত লেগে মৃত্যু হয়। লাশের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং ময়নাতদন্তের জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে।”

এ ঘটনায় মামলা দায়েরের পর মহিদুলকে গ্রেফতার করা হয়েছে এবং সোমবার (২৮ অক্টোবর) আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নিলামের ফাঁকে জেনে নিন ডি–থ্রি কী এবং কেন

error: Content is protected !!

ফরিদপুরের বোয়ালমারীতে ভাতিজার হামলায় চাচির মৃত্যু

আপডেট টাইম : ১২:২৯ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
এস.এম রবিউল ইসলাম রুবেল, স্টাফ রিপোর্টার :