ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরের পৃথক দুটি ঘটনায় দুজনের আত্মহত্যা

-ছবিঃ প্রতীকী।

ফরিদপুরের পৃথক দুটি ঘটনায় দুজনের আত্মহত্যার  ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি ঘটনা নগরকান্দা ও অন্যটি সালথার।
ফরিদপুরের  নগরকান্দায় বীনা আক্তার (২১) নামের এক যুবতী গলায় ওড়না পেচিয়ে এবং সালথায় প্রেমিকার সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে হৃদয় রায় নামে ১৬ বছর বয়সী এক কিশোর আত্মহত্যা করেছে বলে জানাগেছে।
আজ বুধবার  সকালে হৃদয়ের লাশ ও বিকেলে বীনার লাশ পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন। মঙ্গলবার রাত ১০ টার দিকে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হৃদয় আগুলদিয়া গ্রামের কানাই লাল রায়ের একমাত্র ছেলে। সে পেশায় কামার ছিল।
নিহতের পরিবার জানান, মঙ্গলবার সন্ধ্যায় হৃদয়ের মা পাশের গৌড়দিয়া গ্রামে একটি ধর্মীয় গানের অনুষ্ঠানে যান আর বাবা বাড়ির সামনে দোকানে চা খেতে যায়। রাত ১০ টার দিকে হৃদয়ের বাবা বাড়িতে গিয়ে দেখেন ঘরের মধ্যে সাউন্ডবক্সে গান বাজছে। অনেক ডাকাডাকি করে কোন আওয়াজ না পেয়ে ঘরের একটি ফুটো দিয়ে দেখেন ছেলের লাশ ফ্যানের সঙ্গে ঝুলছে। পরে প্রতিবেশীদের সহযোগিতায় ঘরের দরজা ভেঙ্গে ফ্যান থেকে ঝুলন্ত লাশ নীচে নামায়।
প্রতিবেশীরা জানান, ছয়মাস আগে একই গ্রামে এক মেয়েকে নিয়ে পালিয়ে যায় হৃদয়। পরে স্থানয়ীরা তাদের উদ্ধার করে মিমাংসার মাধ্যমে মেয়েকে তার পরিবারের কাছে আর ছেলেকে তার পরিবারের কাছে তুলে দেয়। এরপর আবারও ওই মেয়ের সঙ্গে হৃদয়ের প্রেম সম্পর্ক গড়ে ওঠে। ঘটনার আগে হৃদয় ফোনে ওই মেয়ের সঙ্গে কথাকাকাটি করে ঘরের ভিতরে গিয়ে সাউন্ডবক্সে গান ছেড়ে দিয়ে ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হৃদয় প্রেমঘটিত কারণে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
অন্যদিকে বুধবার বিকালে নগরকান্দার পৌরসভার মিরাকান্দা গ্রামের হালিম মাতুব্বরের মেয়ে বীনা আক্তার  ঘরে আড়ার সাথে গলায় ওড়না  পেচিয়ে আত্ম হত্যার করেছে মর্মে খবর পেয়ে পুলিশ ঘটনা স্থানে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন বলে এস আই বশির জানান। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন বলেন ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ

error: Content is protected !!

ফরিদপুরের পৃথক দুটি ঘটনায় দুজনের আত্মহত্যা

আপডেট টাইম : ০৫:১৫ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ :