ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নীত করা হবে: মহাপরিচালক

মোঃ নুরুল ইসলামঃ

বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান বলেছেন, প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নীত করা হবে। তিনি আরও বলেন, চরাঞ্চলের দুর্গম এলাকার শিক্ষকদের জন্য বিশেষ ভাতা, রাত্রি যাপনের জন্য ব্যবস্থা এবং এক বছরের মধ্যে বদলীর ব্যবস্থা করা হবে।

.

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ফরিদপুর জেলার সদরপুর ও চরভদ্রাসন উপজেলার বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় সভায় তিনি শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন দিক নিয়ে নির্দেশনামূলক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

.

শনিবার (৩ মে) সকাল দশটায় সদরপুর উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা।

.

এ সময় সম্মানিত অতিথি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান সদরপুর ও চরভদ্রাসন উপজেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন সমস্যা ও এর সমাধান নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

.

সভার শুরুতে সদরপুর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা এবং চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন দুই উপজেলার প্রাথমিক বিদ্যালয় ও শিক্ষকদের বিভিন্ন সমস্যা প্রস্তাবাকারে তুলে ধরেন।

.

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) মোহাম্মদ কামরুল হাসান প্রশ্নোত্তর পর্বে উপস্থিত প্রধান শিক্ষকদের কাছে প্রাথমিক শিক্ষার সঙ্গে সম্পর্কিত ও বিদ্যালয়গুলোর ভৌত অবকাঠামোগত বিভিন্ন সমস্যা তুলে আনেন।

.

এ সময়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঢাকা বিভাগীয় উপপরিচালক মো. আলী রেজা, সহকারী পরিচালক (একীভূত শিক্ষা) রোখসানা পারভিনসহ সদরপুর ও চরভদ্রাসন উপজেলার ১৮৮ জন প্রধান শিক্ষক ও বিভিন্ন পর্যায়ের ৮২ জন কর্মকর্তা, গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নীত করা হবে: মহাপরিচালক

আপডেট টাইম : ০৪:২৮ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :