ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

প্রবন্ধ প্রতিযোগীতায় প্রথম হলেন মোস্তফা আমির ফয়সাল

বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তিযোদ্ধা হল শাখা কর্তৃক আয়োজিত “শিক্ষা, সংগ্রাম, সমৃদ্ধির শেখ হাসিনা সরকার” শীর্ষক প্রবন্ধ প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক ছাত্র ও ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের বেজিডাঙ্গা গ্রামের মো: শাহিদুজ্জামানের ছেলে মোস্তফা আমির ফয়সাল (নকিব)।

২৭ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তিযোদ্ধা হল মাঠ প্রঙ্গণে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

অনুষ্ঠান সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা হল ছাত্রলীগের সভাপতি আজহারুল ইসলাম মামুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা: নুজহাত চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তিযোদ্ধা হল শাখার প্রাধ্যক্ষ অধ্যাপক ড.বিললাল হোসেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মুক্তিযোদ্ধা হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন শান্ত।

মোস্তফা আমির ফয়সাল (নকিব) একান্ত আলাপচারিতায় জানান, বাংলাদেশ ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী হিসেবে এ অর্জনে আমি গর্বিত। ছাত্রলীগ কর্তৃক আয়োজিত এই প্রবন্ধ প্রতিযোগীতায় বিজয়ী হতে পেরে আমি খুবই আনন্দিত। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমি আমার মেধা, শ্রম দিয়ে সবসময় কাজ করতে চাই।

এই পুরস্কার আমাকে এক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে। হল ছাত্রলীগের সভাপতি আজহারুল ইসলাম মামুন ভাই ও সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন শান্ত ভাইকে ধন্যবাদ। আমার জন্য সবাই দোয়া করবেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

প্রবন্ধ প্রতিযোগীতায় প্রথম হলেন মোস্তফা আমির ফয়সাল

আপডেট টাইম : ১০:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ :