ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

প্রধান মন্ত্রীর উপহার আশ্রয়ন কেন্দ্রের সুবিধাভোগী কোন সদস্য মাদকের সাথে জড়িত থাকলে তার ঘর কেড়ে নেয়ার হুসিয়ারী ফরিদপুরের ডিসি’র

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেছেন, প্রধান মন্ত্রীর উপহার আশ্রয়ন কেন্দ্রের সুবিধাভোগী কারও সন্তান অথবা কোন সদস্য মাদকের সাথে জড়িত থাকলে তার ঘর কেড়ে নেয়ার হবে। তিনি মঙ্গলবার দুপুরে ফরিদপুরের নগরকান্দার মিরাকান্দায় আশ্রায়ন প্রকল্প পরিদর্শন, ত্রান বিতরণ ও সুবিধাভোগীদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন। তিনি আরো বলেন, প্রধান মন্ত্রী ঘোষনা দিয়েছেন বাংলাদেশ একজন মানুষও গৃহহীন থাকবেনা।

সেই মোতাবেক তিনি কাজ করে যাচ্ছেন। প্রত্যেককে শুধু একটি ঘর নয় আজীবনের জন্য একটি বাড়ী তৈরী করে দেওয়া হচ্ছে। এছাড়াও আপনাদের স্বাবলম্বী হওয়ার জন্য সরকার বিভিন্ন ভাবে সহযোগিতা করে যাচ্ছেন। সরকারি বিভিন্ন দপ্তর থেকে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করেছেন। আপনাদের সন্তাানদের অবশ্যই স্কুলে পাঠাবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সিনিয়র সহকারি পুলিশ সুপার সুমিনুর রহমান, অফিসার ইনচার্জ সেলিম রেজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, কামরুন্নাহার রিটা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির, পল্লী উন্নয়ন কর্মকর্তা তাপস শাখারী, ইউপি চেয়ারম্যন বৃন্দ।

এর আগে জেলা প্রশাসক পুরাপাড়া ইউনিয়ন ভূমি অফিসের কার্যালয়ের উদ্বোধন করেন। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে সকল কর্মকর্তা, রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের সাথে এক মতবিনিময় সভা করেন। এছাড়াও উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে ম্যুরালের উদ্বোধন করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশি ওষুধ যাচ্ছে দেড় শর বেশি দেশে

error: Content is protected !!

প্রধান মন্ত্রীর উপহার আশ্রয়ন কেন্দ্রের সুবিধাভোগী কোন সদস্য মাদকের সাথে জড়িত থাকলে তার ঘর কেড়ে নেয়ার হুসিয়ারী ফরিদপুরের ডিসি’র

আপডেট টাইম : ০৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১
বোরহানুজ্জামান আনিস, স্টাফ রিপোর্টারঃ :