ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়া মামলায় রাজশাহী জেলা বিএনপির সভাপতি আবু সাইদ চাদঁ কে জেলে প্রেরণ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়া মামলায় রাজশাহী জেলা বিএনপির সভাপতি আবু সাইদ চাদঁ কে ১৬ জুলাই রোববার সকাল পৌনে দশটায় মাগুরা জজ কোর্টে হাজির করে পুলিশ। এ সময় আদালত চত্বরে স্থানীয় যুবলীগ নেতাকর্মীরা চাঁদের উপর জুতা সেন্ডেল ছুড়ে মারে।
আদালত চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ঘটনাস্থল থেকে যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান ও বাবুসহ কয়েকজনকে আটক করে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে পুলিশ তাদের ছেড়ে দেয়।আসামী আবু সাইদ চাঁদের আইনজীবি এ্যাড. ওয়াসিকুর রহমান কল্লোল জানান, তার মক্কেল কারা কর্তৃপক্ষের মাধ্যমে মাগুরায় একটি মামলায় হাজিরা দিতে আসলে পুলিশের সামনেই যুবলীগের নেতাকর্মীরা তার উপর হামলা চালিয়েছে।
সদর আদালতে তার জামিন আবেদন করা হলে ভারপ্রাপ্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. হুমায়ুন কবির সোমবার বাদীপক্ষের ৭ দিনের রিমান্ড আবেদন ও জামিন সুনানির দিন ধার্য করেন। আসামীকে মাগুরা কারাগারে রাখা হয়েছে।অপর দিকে বাদি পক্ষের আইনজীবী এ্যাড. শাখারুল ইসলাম শাকিল জানান, আসামী আবু সাইদ চাঁদকে আদালতে হাজির করলে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়।
এ সময় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: হুমায়ুন কবির সোমবার শুনানির দিন ধার্য্য করে।উল্লেখ্য ১৯ মে রাজশাহীতে বিএনপির সমাবেশে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে ২৫ মে মাগুরা আদালতে যুবলীগের আহবায়ক মো: ফজলুর রহমান বাদি হয়ে মানহানি ও ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা করেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জনদুর্ভোগ নিরসন ও অপকর্ম দমনের পরিবর্তে সরকার বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত: শফিকুর রহমান

error: Content is protected !!

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়া মামলায় রাজশাহী জেলা বিএনপির সভাপতি আবু সাইদ চাদঁ কে জেলে প্রেরণ

আপডেট টাইম : ১১:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩
মো: রনি আহমেদ রাজু, মাগুরা জেলা প্রতিনিধি :