ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

প্রথম ধাপে চূড়ান্ত তালিকায় প্রায় দেড় লাখ মুক্তিযোদ্ধা, ১৯১ বুদ্ধিজীবী

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট টাইম : ০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১
  • ৪১৭ বার পঠিত

-ফাইল ছবি (সংগৃহীত)

মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। প্রথম ধাপে ১ লাখ ৪৭ হাজার ৫৩৭ জন মুক্তিযোদ্ধা ও ১৯১ জন শহীদ বুদ্ধিজীবীর নাম প্রকাশ করা হয়।

বৃহস্পতিবার (২৫ মার্চ) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তালিকা প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক।

মন্ত্রী বলেন, আমরা যথাযথ প্রক্রিয়ায় তৃণমূল হতে তদন্তের মাধ্যমে যাচাই-বাছাই করে কাজ করছি। বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকার প্রথম পর্যায় ১ লাখ ৪৭ হাজার ৫৩৭ জনের তালিকা প্রকাশ করছি। এর মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় ৪ নেতা, বরিশালে ১২৫৬৩, চট্টগ্রামে ৩০০৫৩, ঢাকা ৩৭৩৮৭, ময়মনসিংহ ১০৫৮৮, খুলনা ১৭৬৩০, রাজশাহী ১৩৮৮৯, রংপুর ১৫১৫৮, সিলেট ১০২৬৪ জন। এছাড়াও আর প্রথম ধাপে ১৯১ জন শহীদ বুদ্ধিজীবীর নাম রয়েছে।

তিনি আরও বলেন, যাদের নাম শুধু বেসামরিক তালিকায় আছে, তাদের নাম আপাতত প্রকাশ করা হবে না। এ ছাড়া জামুকার সুপারিশবিহীন যে বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই চলছে, তাদের নামও তালিকায় থাকছে না।

জানা যায়, লাল মুক্তিবার্তায় যাদের নাম রয়েছে, যারা ভারতীয় তালিকায় অন্তর্ভুক্ত, তাদের নিয়ে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে আধুনিক প্রযুক্তির ব্যবহার করে এবারের তালিকাটি প্রণয়ন করা হয়েছে। মন্ত্রণালয়ের দাবি, এবারের তালিকা নিয়ে কোনো বিতর্কের সুযোগ নেই।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ব্যবহার করে এবারের তালিকা করা হয়েছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে। ফলে কোনো কারণে এই তালিকায় যাদের নাম অন্তর্ভুক্ত হয়নি, তারা ভবিষ্যতে প্রমাণ সাপেক্ষে অন্তর্ভুক্ত হতে পারবেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে জমকালো দুর্গোৎসবের প্রস্তুতি, বড়নগর সাহা বাড়িতে থাকছে বর্ণাঢ্য আয়োজন

error: Content is protected !!

প্রথম ধাপে চূড়ান্ত তালিকায় প্রায় দেড় লাখ মুক্তিযোদ্ধা, ১৯১ বুদ্ধিজীবী

আপডেট টাইম : ০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১
ডেস্ক রিপোর্টঃ :