ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

প্রত্যাশা সংস্থার উদ্যোগে ৪০ গৃহহীন পরিবার পেল নতুন ঘর

প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় চিৎলা ও খাদিমপুর ইউনিয়নের ৪০টি গৃহহীন পরিবার এর কাছে নতুন বাড়ি হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪, বেলা ১১টার দিকে স্টেপ-আপ প্রকল্পের আওতায় সেলাভিপ এর সহযোগিতায় এবং প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার বাস্তবায়নে আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের ভালাইপুর গ্রামে এই হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ বিল্লাল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম।

তিনি বলেন, ‘‘ঘর শুধু একটি ঘর নয়, এটি একটি মানুষের স্বপ্ন এবং একটি পরিবারের মাথা গোঁজার ঠাঁই। প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থা এই চল্লিশটি পরিবারের স্বপ্নকে বাস্তবায়িত করেছে। সরকারের পাশাপাশি এই সংস্থা গৃহহীনদের জন্য কাজ করছে, এজন্য তাদের ধন্যবাদ জানাই। আপনারা অনেক ভাগ্যবান, আপনাদের স্বপ্ন এখন বাস্তবে পরিণত হয়েছে, এবং এই ঘরকে কেন্দ্র করে আপনাদের সামনে নতুন সুযোগের দরজা খুলেছে। এই ঘরকে কেন্দ্র করে আপনাদের উচিত বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়া, যাতে আপনারা নিজেদের স্বাবলম্বী হতে পারেন এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন।’’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সাজ্জাদ হোসেন, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি রোকেয়া বেগম, গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি শরিফা খাতুন, নির্বাহী সদস্য হাফিজ উদ্দীন, সদস্য মোশারেফ হোসেন, ইসপেয়ারা খাতুন, ইউপি সচিব চির কুমার কনক (খাদিমপুর), মোসাবা আলী (চিৎলা) সহ বিভিন্ন স্থানীয় নেতা ও জনগণ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সমন্বয়কারী সাইদুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থার প্রোগ্রাম ম্যানেজার ইউনুস আলী। সহযোগিতায় ছিলেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার আসাদুজ্জামান, মহিবুল হাবীব, আরিফুর রহমান, হামিদুল ইসলাম, আব্দুর রহমান, খোকন মিয়া, বিপুল হোসেন প্রমুখ। এছাড়া, উপস্থিত ছিলেন চিৎলা ও খাদিমপুর ইউনিয়নের ইউপি সদস্যরা এবং গৃহহীন পরিবারগুলো।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ধোবাউড়ায় মাদক প্রতিরোধ ও পরিবেশ সুরক্ষায় অ্যাডভোকেসি সংলাপ

error: Content is protected !!

প্রত্যাশা সংস্থার উদ্যোগে ৪০ গৃহহীন পরিবার পেল নতুন ঘর

আপডেট টাইম : ০৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
হুমায়ন আহমেদ, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি :