ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

প্রতিবেশীর গাছের চাপায় ভাঙল গরীবের ঘর

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের চাপুলিয়া গ্রামের ভ্যান চালক জনু মোল্যার তিনটি ঘর ভেঙে তছনছ হয়েছে প্রতিবেশীর রেইনট্রি গাছের চাপায়। গত সোমবার রাতে ঘুর্ণিঝড় সিত্রাংয়ের তাÐবে ওই রেইনট্রি গাছ ভেঙে ঘরের উপর পরে তছনছ হয়েছে তিনটি ঘর এসময় অল্পের জন্য তাদের জীবন রক্ষা পায়।

এ ঘটনায় গতকাল বুধবার সকালে প্রতিবেশী সৌদি প্রবাসী সোহেল মোল্যার বিরুদ্ধে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছে ভ্যান চালক জনু মোল্যা।

অভিযোগ থেকে জানা যায়, সোহেল মোল্যার রেইনট্রি গাছের ডাল জনু মোল্যার বাড়ির ওপর ঝুলে থাকলে ওই গাছের ডাল কাটতে বললে তালবাহানা শুরু করে। জীবনের ঝুঁকি নিয়ে ঝুঁলে থাকা ডালের নিচে বসত করতে হয়। গত সোমবার রাতে ঘুর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে ওই গাছ ভেঙে তিনটি ঘর তছনছ হয়ে যায়। এতে তিন লাখ টাকার ক্ষতি হয়।

জনুর মা রুব্বান বেগম জানান, আমরা গরীব মানুষ আমাদের এই ভিটের ৬ শতাংশ জমি ছাড়া মাঠে কোনো জমি নেই। আমাদের এই ভিটে আর ভ্যান টুকুই সম্বল। আমাদের বাড়ির ওপর সোহেলের গাছ ডাল আসায় অনেক বার ডাল কাটার কথা বলেছি তারা ডাল কাটেনি। ঝড়ের রাতে গাছের চাপায় আমাদের সবকিছু শেষ হয়ে যায়। শুধু জীবন নিয়ে বেঁচে আছি। আমরা সমাজে গরীব বলে আমাদের ওপর জুলুম করা হচ্ছে। আমি দিন আনি দিন খাই ঘর মেরামত করতে অনেক টাকার দরকার এই টাকা আমরা কোথায় পাবো।

সরেজমিন প্রবাসী সোহেল মোল্যার বাড়িতে গেলে তার স্ত্রী মাবিয়া বেগম জানান, প্রাকৃতিক দুর্যোগে গাছ পড়ে ঘর ভেঙেছে এখন আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে। আমাদের কখনো গাছ কাটার কথা বলেনি। ঝড়ে পড়া গাছ ৬ হাজার টাকা বিক্রি করে তাদের হাতে টাকা দিয়েছি ঘর মেরামত করার জন্য তারা সে টাকা ফেরৎ দিয়েছে।

স্থানীয় ইউপি সদস্য কালু ফকির জানান, ঝড়ে গাছ পড়ে জনু মোল্যার ঘর ভেঙেছে ঘটনাস্থলে আমি গিয়েছি যেহেতু অভিযোগ দিয়েছে স্থানীয় ভাবে বসে একটি সমাধারণ করার ব্যবস্থা করা হবে।

টগরবন্দ ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মিয়া আচ্ছাদুজ্জামান জানান, দুই পক্ষের সাথে কথা বলে মিমাংসা করার ব্যবস্থা করা হবে।
লিখিত অভিযোগের বিষয়ে সতত্যা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হক।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে নতুন ‘আইডিয়া’ সংবিধান সংশোধন কমিটিতে

error: Content is protected !!

প্রতিবেশীর গাছের চাপায় ভাঙল গরীবের ঘর

আপডেট টাইম : ০৮:০৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ :