ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

প্রতারক রিওন র‍্যাবের জালে আটক

রবিউল ইসলাম রুবেলঃ

কখনো ইন্টার্ন ডাক্তার, কখনো মেডিকেল টেকনোলজিস্ট, কখনো হাসপাতালের কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন মেয়েদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে তাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়া এবং বিভিন্ন প্রলোভন দিয়ে ধর্ষণ করা তার নেশা এবং পেশা। সুদর্শন ওই যুবক ফেসবুক ওয়ালে নিজের বিভিন্ন রং -ঢং এর ছবি পোস্ট করে আকৃষ্ট করে নারীদের।

স্বভাব সুলভ ভাবেই টার্গেট করে ফরিদপুরের কলেজ পড়ুয়া এক শিক্ষার্থী কে। পরবর্তীতে সম্পর্ক তৈরি করে ধর্ষণ করে ওই মেয়েকে এবং ধর্ষণের চিত্র মোবাইল ফোনে ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে পরবর্তীতে একাধিকবার ধর্ষণ করে । উপায়ান্তর না পেয়ে ভুক্তভোগী ফরিদপুর নারী শিশু আদালতে রিওনের বিরুদ্ধে ধর্ষণ এবং পর্নোগ্রাফি আইনে মামলা করেন। (মামলা নং ২৮ তারিখ ১৫ ডিসেম্বর ২০২৪)।

মামলার খবর জানতে পেরে আত্মগোপনে চলে যায় রিওন। কিন্তু বিধিবাম, শনিবার ( ১লা মার্চ) র‍্যাপিড একশন ব্যাটেলিয়ন র‍্যাব ১০ এর একটি চৌকস দল তাকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করে।

রিওন ফরিদপুর সদর উপজেলার বারখাদা গ্রামের আমজাদ খার ছেলে। মামলার বাদি বলেন” রিওন শুধুমাত্র আমারই সর্বনাশ করেনি আমার জানামতে সাকিবা, যারা, রিমি, মারিয়া, মেঘলা, সহ আরো অনেক মেয়ের সর্বনাশ করেছে”।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আহাদ বলেন, আসামি অত্যন্ত ধূর্ত প্রকৃতির। তার জব্দকৃত মোবাইল ঘেঁটে বুঝতে পেরেছি অনেক মেয়ের সঙ্গে তার সম্পর্ক। তার কাছ থেকে জব্ধকৃত আলামত ঢাকা সিআইডি ফরেন্সিক বিভাগে পাঠানো হবে এবং তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো প্রক্রিয়া চলছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

প্রবাসীকল্যাণমন্ত্রী বললেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় ভালো বলতে পারবে’

error: Content is protected !!

প্রতারক রিওন র‍্যাবের জালে আটক

আপডেট টাইম : ১০:১০ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
রবিউল ইসলাম রুবেল, স্টাফ রিপোর্টার :