ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পোড়াদহ রেলস্টেশনে বেনাপোল এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে প্রায় ১১ কোটি টাকা মাদক উদ্ধার

কুষ্টিয়ার পোড়াদহ রেলস্টেশনে বেনাপোল এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে প্রায় ১১ কোটি টাকা মূল্যের ভারতীয় এলএসডি (মাদক) উদ্ধার করেছে বিজিবি। রোববার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের সদস্যরা যাত্রীবাহী ট্রেনে এই অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্র জানায়, আজ রোববার বিকেলে গোয়েন্দা তথ্যে ভিত্তিতে তারা জানতে পারেন বেনাপোল থেকে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেসে এলএসডি’র একটি বড় চালান যাবে। ওই তথ্যের ভিত্তিতে বিজিবি কুষ্টিয়ার ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল মাহবুব মুর্শেদ রহমানের নির্দেশে একটি টিম আগে থেকে অবস্থান নেয় পোড়াদহ রেলস্টেশনে।

ট্রেনটি যথাসময়ে স্টেশনে পৌঁছালে বিজিবি’র সদস্যরা ট্রেনের কামরায় তল্লাশি চালায়। এ সময় ৫০ এমএল’র ২১ বোতল ভারতীয় এলএসডি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এলএসডি’র বাজার মূল্য ১০ কোটি ৯৩ লাখ ১৪ হাজার টাকা। তবে এ ঘটনায় কাওকে আটক করা যায়নি। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে পোড়াদহ জিআরপি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল মাহবুব মুর্শেদ রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই অভিযান পরিচালিত হয়। এতে প্রায় ১১ কোটি টাকা মূল্যের ভারতীয় এলএসডি উদ্ধার করা হয়েছে। এর আগেও কয়েক দফা এলএসডি উদ্ধার করা হয়। তবে মাদকের পাশাপাশি কুষ্টিয়া বিজিবি সীমান্ত নিরাপত্তায় কাজ করে যাচ্ছে। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ইতোমধ্যে কার্যকর পদক্ষেপ নেয়া হয়েছে। অপরাধ দমনেও কার্যকর ভূমিকা রেখে চলেছে বিজিবি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নতুন সরকারের সময়েও পদোন্নতি হয়নি শিক্ষা ক্যাডারে: দায় ব্যক্তিবিশেষের, নাকি ব্যবস্থার

error: Content is protected !!

পোড়াদহ রেলস্টেশনে বেনাপোল এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে প্রায় ১১ কোটি টাকা মাদক উদ্ধার

আপডেট টাইম : ১২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
ইসমাইল হোসেন বাবু, ষ্টাফ রিপোর্টার :