ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পুলিশের তৎপরতায় চোরাই মোবাইল ফোন ও মাদক উদ্ধার, গ্রেপ্তার-৪

নড়াইলে মাদকদ্রব্য (ইয়াবা) ও চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে নড়াগাতি থানা পুলিশ। গত ২৪ ঘন্টার অভিযানে যশোর ও নড়াগাতি থানাধীন বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২ মে নড়াগাতি থানা এলাকায় একটি চুরির ঘটনা ঘটে।

পুলিশ সুপার জনাব মোসাঃ সাদিরা খাতুন মহোদয়ের নির্দেশনায় এবং নড়াগাতি থানার অফিসার ইনচার্জ জনাব সুকান্ত সাহার তত্ত্বাবধানে চুরির রহস্য উদঘাটনের লক্ষ্যে অভিযানে নামে পুলিশ।

এ ঘটনায় এসআই(নিঃ) নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ নড়াগাতি থানাধীন পানিপাড়া গ্রামের শহিদুল মোল্লার ছেলে শাকিল আহম্মেদ (২২) কে ৩ টি চোরাই মোবাইল ফোনসহ যশোর থেকে আটক করে এবং জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে শাকিল তার সহযোগীর নাম প্রকাশ করলে পানিপাড়া থেকে শাহিনকে গ্রেপ্তার করে। সে পানিপাড়া গ্রামের মান্নান মোল্লার ছেলে।

এ সময় তার নিকট থেকে ১২ পিস ইয়াবা ও ১ টি চোরাই মোবাইল ফোন জব্দ করা হয়। এছাড়া মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আব্দুল মোল্যা(৪৫) এবং মারামারি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি শাহ আলম (২৪) কে গ্রেপ্তার করেছে নড়াগাতি থানা পুলিশ।

নড়াগাতি থানার অফিসার ইনচার্জ বলেন, সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

পুলিশের তৎপরতায় চোরাই মোবাইল ফোন ও মাদক উদ্ধার, গ্রেপ্তার-৪

আপডেট টাইম : ০২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধি :