ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পুলিশের অভিযানে ৩ মাদক কারবারি ও ১ জন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নড়াইলে ৩ জন মাদক কারবারি ও সাজাপ্রাপ্ত ১ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কালিয়া থানার অফিসার ইনচার্জ তাসমীম আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) গোলাম মোস্তফা সঙ্গীয় ফোর্সসহ কালিয়া উপজেলার বৈদ্যবাটী গ্রাম থেকে আলী আকবর বিশ্বাস (৪০) কে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করে। সে অত্র উপজেলার নড়াগাতি থানাধীন খাসিয়াল গ্রামের মৃত ছমির উদ্দিন বিশ্বাসের ছেলে।

পৃথক অপর এক অভিযানে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জনাব নাসির উদ্দিন এর দিক-নির্দেশনায় নলদী পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) কাজী আব্দুল মান্নান সঙ্গীয় এএসআই দীন ইসলাম ও ফোর্সসহ লোহাগড়া উপজেলার মিঠাপুর থেকে অত্র গ্রামের দুই মাদক কারবারি দাউদ শেখ(৫৮) ও জিন্নাত খান(৪০) কে আটক করে।

এ সময় তাদের প্রত্যেকের নিকট থেকে ৫০ গ্রাম করে মোট ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এছাড়া ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামি বারিক মোল্যাকে গ্রেপ্তার করেছে কালিয়া থানা পুলিশ। সে কালিয়া উপজেলার বুইবাক গ্রামের মৃত শুকুর মোল্যার ছেলে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নড়াইল জেলার পুলিশ সুপার সাদিরা খাতুনের দিক নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়তে ও অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ  করে যাচ্ছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

পুলিশের অভিযানে ৩ মাদক কারবারি ও ১ জন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আপডেট টাইম : ০৪:২১ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধিঃ :