আপডেট টাইম :
০৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
৪২
বার পঠিত
পিরোজপুর শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি নির্বাচিত হলেন শেখ রিয়াজ উদ্দিন রানা
পিরোজপুর প্রতিনিধিপিরোজপুর শহর সমাজসেবা কার্যালয়ের সমন্বয় পরিষদ নির্বাচন-২০২৬-এ কার্যনির্বাহী পরিষদের সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন শেখ রিয়াজ উদ্দিন রানা।বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৩টায় নির্বাচন কমিশনার ও জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক জাকির হোসেন হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, কার্যনির্বাহী পরিষদের ১০টি পদের বিপরীতে প্রতিটি পদে একক প্রার্থী থাকায় এবং কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সব প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। নবনির্বাচিত কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহসভাপতি পদে মোহাম্মদ এনায়েত কবির খান, এনামুল কবির কামাল ও মিসেস হাসনেয়ারা হক, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক পদে সুপতি হালদার, কোষাধ্যক্ষ পদে মো. জাকির হোসেন, প্রচার ও জনসংযোগবিষয়ক সম্পাদক পদে আবুল হাসান, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়াবিষয়ক সম্পাদক পদে মো. মাসউদ হোসেন এবং নির্বাহী সদস্য পদে মো. মাহাবুব আলী। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের নেতৃত্বে পিরোজপুর শহর সমাজসেবা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর শহর সমাজসেবা কার্যালয়ের সমন্বয় পরিষদ নির্বাচন-২০২৬-এ কার্যনির্বাহী পরিষদের সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন শেখ রিয়াজ উদ্দিন রানা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৩টায় নির্বাচন কমিশনার ও জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক জাকির হোসেন হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, কার্যনির্বাহী পরিষদের ১০টি পদের বিপরীতে প্রতিটি পদে একক প্রার্থী থাকায় এবং কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সব প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। নবনির্বাচিত কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহসভাপতি পদে মোহাম্মদ এনায়েত কবির খান, এনামুল কবির কামাল ও মিসেস হাসনেয়ারা হক, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক পদে সুপতি হালদার, কোষাধ্যক্ষ পদে মো. জাকির হোসেন, প্রচার ও জনসংযোগবিষয়ক সম্পাদক পদে আবুল হাসান, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়াবিষয়ক সম্পাদক পদে মো. মাসউদ হোসেন এবং নির্বাহী সদস্য পদে মো. মাহাবুব আলী। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের নেতৃত্বে পিরোজপুর শহর সমাজসেবা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।