ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পাবনায় যুবলীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

একুশে আগস্ট শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলার প্রতিবাদে পাবনা জেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ আগস্ট) বিকেলে যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা যুবলীগের আহবায়ক আলী মুর্তজা বিশ্বাস সনির সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শিবলী সাদিকের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কামরুল হাসান মিন্টু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবু প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, একুশে আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলা করে দেশরত্ন শেখ হাসিনাকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল বিএনপি-জামায়াত। কিন্তু তাদের সে চেষ্টা নস্যাৎ হয়ে গেছে। যারা দেশকে জঙ্গী রাষ্ট্র বানাতে চায় তাদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে প্রতিহত করতে হবে। গ্রেনেড হামলায় জড়িত তারেক রহমান সহ যেসকল আসামী এখনও গ্রেপ্তার হয়নি তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান বক্তারা। সেইসাথে আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করে দেশকে উন্নয়নের ধারায় এগিয়ে নেয়ার আহবান জানান।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সুযোগ পেলে প্রতিবন্ধীরাও দেশের জন্য অভাবনীয় ভূমিকা রাখতে পারে: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

error: Content is protected !!

পাবনায় যুবলীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

আপডেট টাইম : ০৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা জেলা প্রতিনিধি :