ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাটের চেয়ে ভেড়ামারায় পাটকাঠির মূল্য বেশী

কুষ্টিয়া ভেড়ামারা উপজেলায় পাটের চেয়ে পাটকাঠির মূল্য বেশী। কারণ,এই উপজেলায় পানের বরজ নির্মাণ ও মেরামতের জন্য পাটকাঠির প্রয়োজনীয়তা বেশী। এই জন্য এখানে পাটকাঠির কদর বহুগুণে বেড়েছে। চাহিদা বেশি থাকায় এ বছর পাটের পাশাপাশি পাটকাঠিরও ভালো দাম পাচ্ছেন চাষিরা। পাটের ও পাটকাঠির ভালো মূল্য পেয়ে চাষিরা খুবই খুশি।

ভেড়ামারা উপজেলা পানচাষি সমিতির সাধারণ সম্পাদক আমিনুর ইসলাম বলেন, ‘উপজেলার অর্থকারী ফসলের মধ্যে ভেড়ামারায় পান অন্যতম। সে কারণে এই এলাকায় পানের বরজের সংখ্যা বেশি। তাই পান বরজ মেরামত করতে অনেক পাটকাঠির প্রয়োজন হয়। আশ্বিন মাসে বরজ মেরামতের সময় এ পাটকাঠি কাজে লাগে। আবার ভাদ্র ও চৈত্র মাসে মেরামতের সময় লাগে। সে সময় ব্যাপারীর কাছ থেকে কিনতে গেলে অনেক বেশি দাম দিয়ে কিনতে হয়। একশত পিলি পান বরজের জন্য ৫০ আঁটি পাটকাঠি লাগে। এখানে ১৬০ টাকা আঁটি। ১আঁটি পাটকাঠি কিনলে ১৮০টি পাটকাঠিতে পাওয়া যায়।

উপজেলার ক্ষেমিরদিয়াড় গ্রামের কৃষক আম্বু বলেন, চলতি বছর তিন বিঘা জমিতে পাট চাষ করেছি। এ বছর ফলন খুব ভালো হয়েছে। পাটকাঠি বিক্রি করেও লাভ হয়েছে। কারণ পাটকাঠির চাহিদা এবার অনেক বেশি।

ভেড়ামারা উপজেলা কৃষি কর্মকর্তা শায়খুল ইসলাম বলেন, এ মৌসুমে উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পরিমাণে পাট চাষ হয়েছে। যার পরিমাণ ৪ হাজার ৩ শত ৫০ হেক্টর। ফলনও ভালো হয়েছে। পাটকাঠি বিক্রি করেও লাভবান হয়েছেন চাষিরা। এ উপজেলায় পাটকাঠির প্রচুর চাহিদা থাকায় কৃষকেরা দামও বেশি পাচ্ছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

পাটের চেয়ে ভেড়ামারায় পাটকাঠির মূল্য বেশী

আপডেট টাইম : ০৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ :