ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাকশী রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের এমডির গাড়ি চালকের মরদেহ উদ্ধার

নিখোঁজের দুদিন পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) গাড়ি থেকে চালক সম্রাট আলীর (২৬) বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ মার্চ) সকাল ৮টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সাদীপুর ঘা‌ট এলাকায় পরিত্যক্ত অবস্থায় সাদা রঙের টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়ির ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় এমডির ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়।

কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সম্রাট পাবনার ঈশ্বরদী উপজেলার বাসিন্দা। তিনি ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আরডিবি নামে একটি যানবাহন সরবরাহকারী প্রতিষ্ঠানের চালক হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক ও রা‌শিয়ান নিকিমত কোম্পা‌নির প‌রিচালক ইউরি ফেদারোপের ব্যবহৃত ল্যান্ড ক্রুজার গাড়িটি গত দুদিন ধরে কুষ্টিয়ার সাদিপুর ঘাটের কাছে এক স্থানে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। সকালে গাড়িটি থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ির ভেতর থেকে বস্তাবন্দি অবস্থায় চালক সম্রাটের মরদেহ উদ্ধার করে। উদ্ধার হওয়া মরদেহ ও গাড়িটি ঈশ্বরদী থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সম্রাট গত দুদিন ধরে নিখোঁজ ছিলেন বলে জানা গেছে। এ বিষয়ে তার পরিবার গত ২৩ মার্চ পাবনার ঈশ্বরদী থানায় একটি জিডি করেন। তাকে পাবনার ঈশ্বরদী এলাকায় হত্যা করে গাড়িসহ মরদেহ কুষ্টিয়ার কুমারখালীর সাদিপুর ঘাট এলাকায় রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

ওসি মোহসীন হোসাইন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

পাকশী রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের এমডির গাড়ি চালকের মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ১২:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :