ঢাকা , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশা সরকারি কলেজের নতুন অধ্যক্ষ ড. কুদ্দুস খানের দায়িত্বভার গ্রহণ

মোক্তার হোসেন

রাজবাড়ী জেলার ঐতিহ্যবাহী পাংশা সরকারি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর ড. মো. আব্দুল কুদ্দুস খান ১৯শে নভেম্বর সকালে দায়িত্বভার গ্রহণ করেছেন।

জানা যায়, কুষ্টিয়া থেকে সকাল ৯টায় তিনি পাংশা সরকারি কলেজে পৌঁছেন। এ সময় কলেজ শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ নবাগত অধ্যক্ষ প্রফেসর ড. মো. আব্দুল কুদ্দুস খানকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর তিনি যথানিয়মে দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্বভার গ্রহণের পর তিনি শিক্ষক মিলনায়তনে কলেজের শিক্ষক-কর্মচারীদের সাথে পরিচিতি সভায় মিলিত হন। সভায় শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ কলেজের সার্বিক অবস্থা তুলে ধরে মতামত ব্যক্ত করেন। নবাগত অধ্যক্ষ প্রফেসর ড. মো. আব্দুল কুদ্দুস খান কলেজের শিক্ষার মানোন্নয়ন এবং কলেজে শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এরপর দুপুরে পাংশা উপজেলা বিএনপি সভাপতি মো. চাঁদ আলী খান, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. হাবিবুর রহমান রাজা, পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. রফিকুল ইসলাম, পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল আলম আকুল ও রেজাউল করিম রিংকু, পাংশা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মিষ্টি, পাংশা পৌরসভা বিএনপির সভাপতি ও পাংশা শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. বাহারাম হোসেন, পাংশা পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. শওকত সরদার, পাংশা পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পাংশা শিল্প ও বণিক সমিতির সহসভাপতি ইউসুফ আলী মন্ডল ও পাংশা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার সরদারসহ পাংশা উপজেলা ও পাংশা পৌরসভা বিএনপি এবং পাংশা উপজেলা, পাংশা পৌরসভা ও পাংশা সরকারি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ নবাগত অধ্যক্ষ প্রফেসর ড. মো. আব্দুল কুদ্দুস খানের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

পাংশা উপজেলা, পাংশা পৌরসভা ও পাংশা সরকারি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ নবাগত অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল কুদ্দুস খানকে ফুলেল শুভেচ্ছা জানান।

এছাড়াও পাংশা উপজেলা জাসাস সভাপতি ও পাংশা প্রেসক্লাবের সদস্য সচিব জাকির হোসেন সরদার, সাংবাদিক মোক্তার হোসেন ও আব্দুর রশিদ নবাগত পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আব্দুল কুদ্দুস খানের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

পাংশা সরকারি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর ড. মো. আব্দুল কুদ্দুস খান কুষ্টিয়া শহরে বসবাস করেন। তার পৈত্রিক বাড়ি পাংশার নিকটবর্তী কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার আমবাড়িয়া ইউপির আমবাড়িয়া গ্রামে। তিনি পাংশার সীমান্ত সংলগ্ন সেনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিলেন। তিনি ২১তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের একজন সদস্য।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব এএসএম শাহরিয়ার জাহান গত ১৫ই নভেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে এক প্রজ্ঞাপনে কুষ্টিয়া সরকারি কলেজের ইনসিটু অধ্যক্ষ প্রফেসর ড. মো. আব্দুল কুদ্দুস খানকে পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ পদে পদায়ন করেন। একই সাথে পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আইয়ুব আলী সরদারকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওএসডি করে রাজবাড়ী সরকারি কলেজে সংযুক্ত করা হয়।

প্রজ্ঞাপনে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের বদলি ও পদায়নকৃত কর্মকর্তাদের ১৯শে নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হওয়ার নির্দেশনা প্রদান করা হয়।

পাংশা সরকারি কলেজের নবাগত অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল কুদ্দুস খান অধ্যক্ষ প্রফেসর আইয়ুব আলী সরদারের স্থলাভিষিক্ত হলেন। (ক্যাপশন: পাংশা সরকারি কলেজের নবাগত অধ্যক্ষ প্রফেসর ড. মো. আব্দুল কুদ্দুস খান গতকাল বৃহস্পতিবার সকালে কলেজের দায়িত্বভার গ্রহণ করেন। পাংশা উপজেলা, পাংশা পৌরসভা ও পাংশা সরকারি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ নবাগত অধ্যক্ষ প্রফেসর ড. মো. আব্দুল কুদ্দুস খানকে ফুলেল শুভেচ্ছা জানান)

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

এ তুফান ভারি, দিতে হবে পাড়ি

error: Content is protected !!

পাংশা সরকারি কলেজের নতুন অধ্যক্ষ ড. কুদ্দুস খানের দায়িত্বভার গ্রহণ

আপডেট টাইম : ৮ ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :