ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ঋণখেলাপীর দায়ে পাংশা পৌরসভার নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ওয়াজেদ আলীর মনোনয়নপত্র বাতিল

বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী পাংশা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মো. ওয়াজেদ আলী মন্ডলের মনোনয়নপত্র বৃহস্পতিবার বৈধ বলে ঘোষণা করেছেন আপীল বোর্ড।

তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য পাংশা পৌরসভা নির্বাচনে রবিবার ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই বাছাইতে ঋণখেলাপীর দায়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী পাংশা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মো. ওয়াজেদ আলীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রাজবাড়ী জেলা নির্বাচন অফিসার ও পাংশা পৌরসভা সাধারণ নির্বাচনের রিটার্নিং অফিসার মো. মাসুদুর রহমান। একই সাথে ঋণখেলাপীর দায়ে পাংশা পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল মোতালেব মোল্লা ও মনোনয়নপত্রে ত্রæটির কারণে ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী খোন্দকার ফরিদ উদ্দিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

জানা যায়, রবিবার সকালে পাংশা উপজেলা পরিষদের হলরুমে পাংশা পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দিনক্ষণ নির্ধারিত ছিল। সকাল ১১টায় মনোনয়নপত্র যাচাই বাছাই অনুষ্ঠানে রাজবাড়ী জেলা নির্বাচন অফিসার ও পাংশা পৌরসভা সাধারণ নির্বাচনের রিটার্নিং অফিসার মো. মাসুদুর রহমান, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী ও পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত আলী বক্তব্য রাখেন।

পরে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই বছাই কার্যক্রম পরিচালনা করেন রাজবাড়ী জেলা নির্বাচন অফিসার ও পাংশা পৌরসভা সাধারণ নির্বাচনের রিটার্নিং অফিসার মো. মাসুদুর রহমান। তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের সিআইবি ডাটাবেইজে সংরক্ষিত হালনাগাদ তথ্যের ভিত্তিতে পাংশা পৌরসভার সাধারণ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র দাখিলকারী সর্বমোট ৬১জন প্রার্থীর মধ্যে মেয়র প্রার্থী মো. ওয়াজেদ আলী পার্থ জুট মিলস লিমিটেডের পরিচালক হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ঢাকার উত্তরা শাখার ঋণখেলাপী। এছাড়া পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল মোতালেব মোল্লা রূপালী ব্যাংক লিমিটেড, পাংশা শাখার ঋণখেলাপী। ঋণখেলাপীর কারণে তাদের এবং মনোনয়নপত্রে ত্রæটির কারণে ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী খোন্দকার ফরিদ হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র বাতিলকৃত প্রার্থীরা তিনদিনের মধ্যে আপীল করতে পারবেন বলে জানান তিনি।

উল্লেখ্য, পাংশা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পাংশা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মো. ওয়াজেদ আলী, বিএনপির মনোনীত প্রার্থী পাংশা পৌরসভা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব রইচ উদ্দিন খান, স্বতন্ত্র প্রার্থী মো. ইদ্রিস আলী (আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওয়াজেদ আলীর সহোদরভাই) এবং ফজলুল হক ফরহাদ (পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক) মনোনয়নপত্র দাখিল করেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

তানোরে বেকারদের পকেট কাটা !

error: Content is protected !!

ঋণখেলাপীর দায়ে পাংশা পৌরসভার নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ওয়াজেদ আলীর মনোনয়নপত্র বাতিল

আপডেট টাইম : ০৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১
পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :