দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১
৫৮৩
বার পঠিত
বৃষ্টি উপেক্ষা করে পাংশা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা শুক্রবার লকডাউনের বিধিনিষেধ বাস্তবায়নে সতর্কতামূলক অভিযান পরিচালনা করেন।
পাংশায় বৃষ্টি উপেক্ষা করে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে পুলিশ
রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত এক সপ্তাহের লকডাউনের দ্বিতীয় দিনে শুক্রবার ২জুলাই পুলিশের কড়া নজরদারী এবং জনসচেতনতামূলক প্রচারণা অভিযান শান্তিপূর্ণ ভাবে পরিচালিত হয়েছে। জানা যায়, বৃষ্টি উপক্ষো করে পাংশা পৌর শহরসহ বিভিন্ন ইউনিয়নে চেকপোস্ট ও হাট-বাজার এলাকায় সতর্কতামূলক প্রচারণা অভিযান পরিচালনা করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা। বাবুপাড়া, যশাইসহ বিভিন্ন ইউনিয়নের বিট পুলিশিং কর্মকর্তা ও গ্রাম পুলিশদের সরকার ঘোষিত বিধিনিষেধ এবং মাননীয় আইজিপির নির্দেশনাবলী অবহিতকরণ এবং বিধিনিষেধের কপি প্রদান করেন তিনি। পাংশা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা জানান, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে পুলিশ কঠোর অবস্থানে। গ্রাম ও শহরে কঠোর নজারদারী রয়েছে। বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্য পরামর্শ প্রদান করেন তিনি।
রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত এক সপ্তাহের লকডাউনের দ্বিতীয় দিনে শুক্রবার ২জুলাই পুলিশের কড়া নজরদারী এবং জনসচেতনতামূলক প্রচারণা অভিযান শান্তিপূর্ণ ভাবে পরিচালিত হয়েছে।
জানা যায়, বৃষ্টি উপক্ষো করে পাংশা পৌর শহরসহ বিভিন্ন ইউনিয়নে চেকপোস্ট ও হাট-বাজার এলাকায় সতর্কতামূলক প্রচারণা অভিযান পরিচালনা করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা।
বাবুপাড়া, যশাইসহ বিভিন্ন ইউনিয়নের বিট পুলিশিং কর্মকর্তা ও গ্রাম পুলিশদের সরকার ঘোষিত বিধিনিষেধ এবং মাননীয় আইজিপির নির্দেশনাবলী অবহিতকরণ এবং বিধিনিষেধের কপি প্রদান করেন তিনি।
পাংশা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা জানান, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে পুলিশ কঠোর অবস্থানে। গ্রাম ও শহরে কঠোর নজারদারী রয়েছে। বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্য পরামর্শ প্রদান করেন তিনি।